বর্ষার দিনে হাত গুনবেন অধীর, বঙ্গে শূন্য হওয়ার হিসেব মেলাতে প্রথম বৈঠক কংগ্রেসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ষার দিনে হাত গুনবেন অধীর, বঙ্গে শূন্য হওয়ার হিসেব মেলাতে আজ প্রথম বৈঠকে বসছে কংগ্রেস। ঠিক কোন ভূলে আর কোন সমীকরণে রাজ্যের বিধানসভা নির্বাচনে একেবারে খালি হাতে ফিরতে হলো তাদের সেই নিয়ে বাদানুবাদ-যুক্তি-তর্ক-ক্ষোভ-অভিমান সব হলেও এক সঙ্গে বসে কোন বৈঠক হয়নি রাজ্যে। সামনা সামনি বসে হিসেব মেলানো হয়নি কংগ্রেসে। আর আজ ভরা বর্ষা মাথায় নিয়ে সেইকাজই করতে বসছেন দলের কর্তা ব্যাক্তিরা।

আরও পড়ুনঃ ভারতীয়দের জমানো টাকা নিয়ে রেকর্ড গড়লো সুইস ব্যাংক!

শুধু কংগ্রেস নয়, এই নির্বাচনে শূন্য প্রাপ্তি হয়েছে বামেদেরও। স্বাধীনতার পর এই প্রথম, রাজ্যের বিধানসভায় কোন বাম বিধায়ক নেই, তেমন এবার নেই কোন কংগ্রেস বিধায়কও। মোদি-মমতা উভয়কে একত্রে জব্দ করেত বাংলা ভোটের আগে হাতের সঙ্গে হাত মিলিয়ে ছিল কাস্তে-হাতুড়ি-তারা, যোগ দিয়েছিল আব্বাস সিদ্দিকির সেকুলার ফ্রন্টও। সব মিলিয়ে কড়া টক্করের পরিকল্পনা করলেও, কোন কারণে সেই হিসেবে ভুল হয়েছিল, ২৯২ আসনে নির্বাচনে জোট জিতেছে মাত্র ১ টি আসন, সেকুলার ফ্রন্টের প্রার্থী। বাকি খালি হাতে ফিরতে হয়েছে বাম-কংগ্রেসকে।

ফলাফলের পর থেকে উভয় দলের ভেতরেই জমা হওয়া ক্ষোভ বাইরে এসেছে, জেলা নেতারা ক্ষোভ প্রকাশ করে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের দায়িত্বে থাকা নেতাদের। কংগ্রেসের ভেতরে এই অসন্তোষ আরও স্পট। অনেকেই আঙ্গুল তুলেছেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির দিকেও।

সব নিয়ে গত দু’মাস ধরে পরিস্থিতি পর্যালোচনা করে বাংলা বিধানসভায় শূন্য হওয়ার হিসেব মেলাতে আজ বৈঠকে বসছে কংগ্রেস।  ২০১৬ বিধানসভা নির্বাচনেও কংগ্রেস পেয়েছিল ৪০ টি আসন, সেই ৪০ থেকে ৫ বছরে আসন বৃদ্ধির বদলে তা নেমে গিয়েছে তলানিতে, নেমেছে শূন্যে। অধীরের গড়েও অবস্থা খারাপ। অপ্রতাশিত কেন্দ্রেও বাজি জিতেছে তৃনমূল। একই সঙ্গে ১৬ এর নির্বাচনে জোট সঙ্গী বামেরাও আজ শূন্যে।

বর্ষার দিনে হাত গুনবেন অধীর, বঙ্গে শূন্য হওয়ার হিসেব মেলাতে প্রথম বৈঠক কংগ্রেসের। বাংলা ভোটে সব খোয়ানোর কারণ হিসেবে বামেরা কিছু কিছু কারণ খুঁজে বের করেছেন, তার মধ্যে প্রধান হিসেবে উঠে এসেছে লাগাতার মমতা-বিরোধীতা। অনেকেই মনে করছেন বামেদের লাগাতার মমতা-বিরোধীতায় আখেরে লাভই হয়েছে তৃণমুল-বিজেপি উভয় দলেরই, মাঝখান থেকে নিজেদের আসন হাতছাড়া হয়েছে তাদের। তাছাড়া বৈঠকে বিতর্ক-অভিমানের মাঝেও তারা খুঁজে পেয়েছে কিছু কারণ।  তার পরেই আজ নিজেদের আত্মবিশ্লেষণ করতে অধীর চৌধুরীর নেতৃত্বে বৈঠকে বসছে কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন