ভারতীয়দের জমানো টাকা নিয়ে রেকর্ড গড়লো সুইস ব্যাংক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতীয়দের জমানো টাকা নিয়ে রেকর্ড গড়লো সুইস ব্যাংক! কংগ্রেস সরকারের আমলে যখন কেন্দ্রে বিজেপি বিরোধী দল তখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে বিদেশি ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত কালো টাকা দেশে ফিরিয়ে নিয়ে আশার কথা বলেছিলেন এবং দাবি করেছিলেন তাঁর সরকার যদি কেন্দ্রে আসে তবে সেই কালো টাকা তিনি দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। মোদি প্রধানমন্ত্রী হয়েছেন প্রায়৭ বছর কিন্তু সেই কালো টাকা বেশি তো ফেরত আসেইনি বরং সুইস ব্যাংকে ভারতীয়দের জমার পরিমাণ দিন দিন বাড়ছে।

আরও পড়ুনঃ বাংলার কেস লড়তে চাননা বাঙালি বিচারপতি! ভোট পরবর্তী হিংসা মামলা স্থগিত সুপ্রিম কোর্টে

সুইস ব্যাংকের বার্ষিক হিসেব বলছে ২০২০ সালে শুধু ভারতীয়দের জমা আমানতের পরিমাণ প্রায় ২০ হাজার ৭০০ কোটি টাকা। যা কিনা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১৮ সালে সুইস ব্যাংকে ভারতীয়দের জমানো টাকার পরিমাণ ছিল ১২৬১৫ কোটি।সেখান থেকে ২০২০ সালে একলাফে এই আমানতের পরিমাণ এতটা বাড়ল। উল্লেখ্য, এটি সুইস ব্যাংকের ভারতীয় শাখা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বা বিভিন্ন ট্রাস্ট, বন্ড, সিকিউরিটি মানি বাবদ যে অর্থ সুইস ব্যাংকে জমা পড়েছে, তার হিসেব।

শুধু নগদে জমা অবশ্য আগের তুলনায় কমেছে। তবে মনে রাখতে হবে সুইচ ব্যাংকের এই হিসেব শুধুমাত্র সরকারি হিসাব। এই হিসেবের বাইরে প্রচুর মানুষ এই ব্যাংকে টাকা রাখেন যেমন অনেকের দামি একাউন্ট করে টাকা রাখেন। অনেক সংস্থা দামি একাউন্ট করে অনৈতিকভাবে টাকা রাখেন। আবার প্রবাসী ভারতীয়রাও বৈধভাবে এই ব্যাংকে টাকা রাখেন ফলে এই হিসেবের মধ্যে কিন্তু এই অতিরিক্ত ব্যক্তিদের অবৈধ টাকার হিসেব নেই। আর এই কারনেই কালো টাকার সঠিক পরিমাণ উদ্ধার করা সম্ভব নয়।

ভারতীয়দের জমানো টাকা নিয়ে রেকর্ড গড়লো সুইস ব্যাংক! এই ব্যাংক এ কোন কোন ভারতীয় অ্যাকাউন্ট রয়েছে সেই একাউন্টে কত টাকা রয়েছে তার বিশদ তথ্য অনেকদিন আগেই হুইচ ব্যাংক ভারত সরকারকে দিয়েছে। কিন্তু ভোটের আগে মোদির দেওয়া সেই কথা তিনি সরকারে আসার এত বছর পরেও রাখতে পারেননি। আগামী দিনে তিনি যেটা রাখতে পারবেন যেমন সম্ভবনাও প্রায় নেই বললেই চলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন