নজরবন্দি ব্যুরোঃ ববি হাকিম তো বাঙালি নয়। লোকে তো ওকে আইএসআইয়ের (ISI) এজেন্ট বলে ওর এলাকায়। রবিবার চাঞ্চল্যকর এই মন্তব্য করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এরপর রাজ্য রাজনীতি তোলপাড়। রবিবার সকালে রাজারহাটে পুলিশ হেফাজতে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে একথা বলেন তিনি।
আরও পড়ুনঃ ট্রোল এড়াতে ফেসবুক – ট্যুইটার ডিলিট, ‘প্রথম একাদশে সুযোগ’ পেয়ে দিদিকে ধন্যবাদ বাবুলের।
বাবুলের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে তিনি আরও বলেন, “যদি শুধু একজন, দু’জন আধা বিজেপির লোককে তৃণমূলে সামিল করে উৎসাহ তৈরি হয় তাহলে ভগবান তাদের মঙ্গল করুন। আমরা শুধু এটুকু বলতে পারি ববি হাকিম নিজে ঠিক করুন তিনি কোন দলে থাকবেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দল করবেন, সেখানে তাঁর অনুগামী হয়ে কাজ করবেন না কি তাঁর রাজনৈতিক পরিচয় দেবেন। ববি হাকিমই তো বাঙালিই নন।”

সায়ন্তন বসু (sayantan Bosu) এই মন্তব্যের পাল্টা দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “খুব নোংরা রাজনীতি করে বিজেপি। এই রাজনীতির জন্যই ডুকছে বিজেপি। যেহেতু আমার নাম ফিরহাদ হাকিম (Firhad Hakim) তাই আমার ওপর স্ট্যাম্প গুলো মারার চেষ্টা কর।
ববি হাকিম বাঙালি নয়
কিন্তু সেটা কখনোই হবে না কারণ আমি এমন একটা জায়গা থেকে রেকর্ড ভোট পেয়ে কাউন্সিলর হয়েছি যেখানে শুধু মাইনোরিটি থাকেনা, সব জাতির মানুষই থাকেন। আর সায়ন্তন বসু সেই কারণেই কোনদিন নির্বাচনে জিততে পারেন না। কারণ বিভাজনের রাজনীতি নিয়ে মানুষের সমর্থন পাওয়া যায় না মানুষকে সেবা দিয়ে সমর্থন পাওয়া যায়”।




