নজরবন্দি ব্যুরোঃ ট্রোল এড়াতে ফেসবুক – ট্যুইটার ডিলিট করলেন বাবুল সুপ্রিয়। আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা অকপটে জানিয়ে দেন তিনি। বাবুল বলেন, তিনি জানতেন তৃণমূলে যোগ দেওয়ার পরে অনেক ট্রোল হবে সোশ্যাল মিডিয়ায়। সেই সব এড়াতে ফেসবুক, টুইটার এই দুই জনপ্রিয় সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট নিজের মোবাইল থেকে আন ইনস্টল করে দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ রামদেবের পা ধরে বিজেপির টিকিট পেয়েছিলেন বাবুল, দলবদলে ক্ষুব্ধ অধীর!!


এদিন সাংবাদিক সম্মেলনে বাবুল কোন অপ্রিয় প্রশ্নের উত্তর দেননি। সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার শুরুতেই তাঁকে বিজেপি ত্যাগ এবং তৃণমূলে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক রা। জবাবে বাবুল বলেন শুরুতেই অপ্রিয় প্রশ্ন না করতে। যদিও ৪-৫ টি প্রশ্ন পেরিয়ে প্রায় একই প্রশ্ন করেন এক সাংবাদিক। বাবুল সাফ জানান, “আপনি প্রশ্ন করে খুশি, আমি উত্তর না দিয়ে খুশি। দুজনেই খুশি!”
তৃণমূলে যোগদান করে বাবুল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা জানান। প্রথম একাদশে থাকতে চান জানিয়ে বাবুল বলেন, “আমি তৃণমূলের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি যে দলের সঙ্গে আমার সম্পর্ক ভাল ছিল না, সেখান থেকে আমি অনেক ভালবাসা পেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতাদিদি আমাকে কাছে টেনে নিয়েছেন।”
এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় বাবুলের যোগদান প্রসঙ্গে বলেন, তৃণমূল কর্মীরা অত্যন্ত উৎসাহিত তাঁর যোগদানে। তাঁর কথায়, আমি বাবুলের গুণমুগ্ধ ভক্ত। বাবুলের তৃণমূলে আসা আমাদের শক্তি বাড়িয়ে দিয়েছে। আমাদের কর্মীরা খুব উৎসাহিত। বাবুলের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে বাঙালির কাছে। রছারাও সৌগত রায় বলেন, সোমবার মমতা বন্দোপাধ্যায়ের সাথে বৈঠক করবেন বাবুল।


ট্রোল এড়াতে ফেসবুক – ট্যুইটার ডিলিট করে দিয়েছে বাবুল সুপ্রিয়!

এদিকে সাংবাদিক রা কবীর সুমনের একটি পোস্ট নিয়ে প্রশ্ন করেন বাবুল কে। সেখানেও বাবুল জানান তিনি সোশ্যাল মিডিয়া দেখেন না। ট্রোল এড়াতে ফেসবুক – ট্যুইটার ডিলিট করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, “কবীর সুমনের পোস্টের উত্তর দিতে চাইনা। ফেসবুকে সবাই নানারকম লেখেন। কবীর সুমনও লিখেছেন।” এছাড়াও বাবুল বলেন, “আমি বাংলার জন্য অনেক কাজ করেছি। আগেও করেছি, এখনও করব।”







