সেই তালিকায় আছেন মুনাওয়ার ফারুকী, ফয়সাল শেখ, শিভিন নারং এবং ভিভিয়ান সেনা। এছাড়াও প্রতিযোগীদের মধ্যে পুনম পাণ্ডে, অঞ্জলি অরোরা, অঙ্কিতা লোখান্ডে, শাইনি অহুজার মতো আরও বহু তারকা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ধরা দেবেন ক্যামেরার সামনে।
শুধু তা-ই নয়, নেটমাধ্যমেও নাকি সর্বত্র ভাইজানকে অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। হঠাৎ কী হল? সে নিয়েই জল্পনা শুরু হয়েছিল। শেহনাজ মুখ খোলায় অবশেষে ভুল ভাঙল। প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগী মঙ্গলবার সকালে লিখেছেন, 'ভুয়ো খবরের দৌলতে নিছক বিনোদন উপভোগ করলাম গোটা সপ্তাহ।'
তাঁর নিরাপত্তার কথা ভেবে জনসাধারণের মধ্যে না যাওয়ার পরামর্শ দেয়া হয় সলমনকে। প্রায় বান্দ্রার রাস্তায় সাইকেল চালাতেন সলমন। এই ঘটনার পর তাকে সাইকেল চালাতেও বারণ করে মুম্বাই পুলিশ।
বেশ কিছু দিন ধরেই বলিউডে সাড়া ফেলেছে 'নো এন্ট্রি'-র সিক্যুয়েলের খবর। এ বার কানাঘুষো শোনা যাচ্ছে 'নো এন্ট্রি মেঁ এন্ট্রি' নামে এই নতুন ছবিতে থাকবেন ১০ জন নায়িকা! ২০০৫-এর ছবি 'নো এন্ট্রি'-তে ছিলেন তিন নায়িকা। বিপাশা বসু, লারা দত্ত এবং সেলিনা জেটলি। তবে সিক্যুয়েলে নাকি না-ও থাকতে পারেন তাঁরা কেউই।
অভিযোগ পেয়ে তদন্তে নামে মুম্বাই পুলিশ। বাড়ানো হয় সলমনের নিরাপত্তা। জিজ্ঞাসাবাদ করা হয় তিহার জেলে বন্দি থাকা লরেন্সকেও। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।