নজরবন্দি ব্যুরোঃ সলমন খানকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। তাঁর বাড়ির সামনে পাঠানো হয়েছিল শার্পশুটার। বিস্ফোরক এই খবর প্রকাশ করা হয়েছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে। অভিযোগ, এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
আরও পড়ুনঃ ৮ কিলোমিটার জুড়ে সার ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, চরম ভোগান্তিতে আম জনতা
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর দলবলের কাছে খবর ছিল, কোনও দেহরক্ষী ছাড়াই সকালবেলা সাইকেল চালাতে যান সলমন খান। আর সেই খবর পাওয়ার পরই সল্লুর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রেইকি চালিয়েছিল তারা। হকি স্টিকের ভিতর ছোট্ট একটি অস্ত্র লুকিয়ে রেখে সল্লুকে মারার ছক কষা হয়েছিল।

সকাল সকালই শ্যুট করার পরিকল্পনা ছিল তাঁকে। তদন্তে নেমে এমনই সব ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে পুলিসের হাতে। এর কিছুদিন আগে প্রাতঃভ্রমণের সময় হুমকি চিঠি পান সলমনের বাবা সেলিম খান। সেখানে সলমন ও তার পরিবারের উদ্দেশে লেখা হয়- ‘সিধুর মতো অবস্থা হবে’।

গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে শার্পশুটার! অল্পের জন্য রক্ষা পেলেন সলমন
এ ঘটনায় বান্দ্রা থানায় খান পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে মুম্বাই পুলিশ। বাড়ানো হয় সলমনের নিরাপত্তা। জিজ্ঞাসাবাদ করা হয় তিহার জেলে বন্দি থাকা লরেন্সকেও। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।



