৮ কিলোমিটার জুড়ে সার ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, চরম ভোগান্তিতে আম জনতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবারের পর শুক্রবারেও বিক্ষোভের জেরে অচল পরিস্থিতি কোনা এক্সপ্রেসওয়ে জুড়ে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী কোনা এক্সপ্রেসওয়েতে ৮ কিলোমিটার জুড়ে সার ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। ফের সমস্যায় আমজনতা। অন্যদিকে, রণক্ষেত্র পরিস্থিতি উলবেড়িয়া এবং ধুলাগড় জুড়ে।

আরও পড়ুনঃ Ranchi: উত্তপ্ত রাঁচি, একাধিক জায়গায় কার্ফু জারি করা হল

পুলিশের গাড়ি এবং কিয়স্কে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। একাধিক জায়গায় বিক্ষোভ, পথ অবরোধ। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হল বহু মানুষকে।

May be an image of 11 people and road

হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজিও হয় বলে খবর। বিক্ষোভকারীদের আটকাতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। ধুলাগড়িতেও পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার রণক্ষেত্র পরিস্থিতি দেখা যায়। অভিযোগ পয়গম্বর মহম্মদকে নিয়ে নুপুর শর্মার বক্তব্যের প্রেক্ষিতে ধুলাগড়ে অবরোধ শুরু হয়। পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।

Screenshot 2022 06 10 191241

গতকালও ১১ ঘন্টা ধরে বিক্ষোভ চলে ৬ নম্বর জাতীয় সড়কের ওপর। চরম দুর্ভোগে পড়তে হয় আম জনতাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজই ধূলাগড়ে পুলিশের উপর হামলা, ইটবৃষ্টি। কিছু জায়গায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ।

৮ কিলোমিটার জুড়ে সার ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, চরম ভোগান্তি আম জনতার 

৮ কিলোমিটার জুড়ে সার ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, চরম ভোগান্তি আম জনতার 
৮ কিলোমিটার জুড়ে সার ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, চরম ভোগান্তি আম জনতার 

পার্ক সার্কাসের সেভেন পয়েন্টে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ জনতা। ঘটনায় আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে রাত ১০ টার মধ্যে মুখ্যসচিবকে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে শান্তি শৃঙ্খলা ফেরাতে সরকারের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তা জানতেই তলব করা হয়েছে মুখ্যসচিবকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর