Ranchi: উত্তপ্ত রাঁচি, একাধিক জায়গায় কার্ফু জারি করা হল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পয়গম্বর মহম্মদকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য। নুপুর শর্মাদের গ্রেফতারের দাবীতে রণক্ষেত্র হয়ে উঠল রাঁচির একাধিক এলাকা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত রাঁচি। আহত হন কয়েকজন পুলিশ। এরপরেই কার্ফু জারি করল ঝাড়খণ্ড সরকার।

আরও পড়ুনঃ প্রয়াত পারভেজ মুশারফ, দুবাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ প্রাক্তন পাক প্রেসিডেন্টের??

সূত্রের খবর, রাঁচি শহর জুড়ে এদিন নুপুর শর্মা এবং নবীন জিন্দলদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে উত্তপ্ত জনতা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে উত্তপ্ত জনতা। এক সিনিয়র অফিসারের বয়ান অনুযায়ী, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি। আরও পুলিশের মোতায়েন বাড়ানো হয়েছে।

Prophet remarks row: Curfew imposed in Ranchi following violence. Details  here | Mint

পুলিশ সূত্রে খবর, এদিন সকালেই অবরোধ চলছিল। কিন্তু বেলার নামাজের পরেই পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। এলাকার দোকানপাঠ বন্ধ্য রাখতে হয়। ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে এদিন ১১০০ এর ওপর দোকান বন্ধ রাখা হয়েছিল। প্রথমের দিকে শান্তিপূর্ণ আন্দোলন চললেও পরিস্থিতি বিগড়ে যায়। উত্তেজিত জনতার ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরে পুলিশকে উদ্দেশ্য করে শুরু হয় ইটবৃষ্টি।

উত্তপ্ত রাঁচি, মোতায়েন বিরাট পুলিশ বাহিনী 

Curfew in Ranchi after Muslims protest, SSP Surendra Kumar Jha injured in  stone pelting - Lagatar English

এদিন ডিআইজি অনীশ গুপ্ত বলেন, পরিস্থিতি এই মুহুর্তে নিয়ন্ত্রণে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা জারি রেখেছি। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আমরা জমায়েত ছত্রভঙ্গ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর