Salman Khan: প্রাণনাশের হুমকি, নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন ভাইজান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান। এমনকী জেরার মুখে লরেন্স বিষ্ণোই স্বীকার করে যে, একবার সলমনকে মারার পরিকল্পনাও করেছিলেন তিনি। তাই সলমন খান তার নিরাপত্তার বিষয়ে আর কোনো ঝুঁকি নিচ্ছেন না।

আরও পড়ুনঃ বাড়িতে তুলুন জাতীয় পতাকা, ‘মন কি বাতে’ ফের দেশবাসীর প্রতি আর্জি প্রধানমন্ত্রীর

তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসভবনে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অভিনেতা এখন তার গাড়ির তালিকায় যুক্ত করেছেন একটি বুলেটপ্রুফ গাড়ি, এমনটাই খবর। গত মাসে মৃত্যুর হুমকি পেয়েছিলেন তিনি। সলমন ও তার পরিবার উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে মুম্বাই পুলিশ।

14 25

তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসভবনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারে যাতায়াত করছেন সুপারস্টার। গাড়িটি অত্যাধুনিক মডেল না হলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে তাকে বাঁচাতে পারে এই গাড়ি।

13 26

প্রাণনাশের হুমকি, নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন ভাইজান

12 22
 

তাঁর নিরাপত্তার কথা ভেবে জনসাধারণের মধ্যে না যাওয়ার পরামর্শ দেয়া হয় সলমনকে। প্রায় বান্দ্রার রাস্তায় সাইকেল চালাতেন সলমন। এই ঘটনার পর তাকে সাইকেল চালাতেও বারণ করে মুম্বাই পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন