নজরবন্দি ব্যুরোঃ ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অধীনে ২ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত দেশবাসীর প্রোফাইল পিকচার হিসেবে থাক ভারতের জাতীয় পতাকার ছবি! রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ৯১ তম পর্বে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রস্তুতির কথা জানিয়েছেন।
আরও পড়ুনঃ ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
প্রধানমন্ত্রী মন্তব্য, “স্বাধীনতার অমৃৎ মহোৎসব ইতিমধ্যে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে”। এই ঘটনায় তৃপ্ত বোধ করছেন তিনি। তবে এইসঙ্গে সতর্ক করেন, “করোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে।” খুশির খবর দেন প্রধানমন্ত্রী। জানান, স্বাধীনতার ৭৫ বছরে দেশের ৭৫টি স্টেশনকে সাজানো হচ্ছে।

‘মন কি বাত’-এর ৯০ তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ইতিহাসের অন্ধকার অধ্যায়, ১৯৭৫ সালের জরুরি অবস্থার কথা স্মরণ করে জানান, দেশবাসীর গণতান্ত্রিক মানসিকতাই শেষ পর্যন্ত জয়ী হয়েছিল৷ যারা জরুরি অবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাদের সকলের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি।

বাড়িতে তুলুন জাতীয় পতাকা, ‘মন কি বাতে’ ফের দেশবাসীর প্রতি আর্জি প্রধানমন্ত্রীর

এবারের মন কি বাতে পিভি সিন্ধু, নীরজ চোপড়া-সহ ভারতীয় খেলোয়াড়দের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খেলোয়াড়দের অভিনন্দন জানান তিনি। চলতি কমনওয়েল্থ গেমসের অংশগ্রহণ করা খেলোয়াড়দের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান। নিদের বক্তব্য গুটিয়ে আনার সময় বলেন, “দেশবাসীকে অনুরোধ করছি, এবার কীভাবে স্বাধীনতা দিবস পালন করছেন, তা আমাকে লিখে জানান।”



