এরপর ‘হিরো’ ছবিতে ‘ম্যায় হুঁ হিরো তেরা’ টাইটেল ট্র্যাকের ভার্সনটিও গেয়েছিলেন এই বলিউড স্টার। এবার ফের তাঁর নতুন ছবির গান তাঁর ফ্যানদের ভাল লাগে কিনা সেটাই এবার দেখার।
সরে যাচ্ছেন সলমন খান! 'বিগ বস ১৬'য় আর নাকি সঞ্চালনা করবেন না তিনি। তাঁর সঙ্গে 'বিগ বস'-এর চুক্তি শেষ। সপ্তাহান্তের শুরুতেই এই খবর ছড়াতেই স্তব্ধতা নেমেছে নেটপাড়ায়। তার মধ্যেও স্বস্তি, 'বিগ বস ১৬'-এর ফাইনালে জয়ীদের কথা ঘোষণা করবেন কেবল সলমন। তাঁর ঘোষণ দিয়েই শেষ হবে রিয়্যালিটি শো। তাঁর জায়গায় সঞ্চালনা করতে আসছেন করণ জোহর!
একাধিক বলিউড সুন্দরী, যেমন ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ সহ অনেক নায়িকার সঙ্গেই বহুবার সম্পর্কে জড়িয়েছেন তিনি। তা নিয়ে বহুবার গুনজনও উঠেছে বলিপাড়াতে। এসবের মাঝেই সলমনের জীবনে নতুন 'নায়িকা' কে হবেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে। যদিও এসবের মাঝেই শোনা গেল ভাইজান বাবা হতে চান।
কবে বাংলায় আসছেন সলমন খান? আগামী বছরের একদম গোড়ায়, ১৯শে জানুয়ারি কলকাতায় আসছেন সলমন। সব ঠিকঠাক থাকলে ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সলমন। এরপর রাতভর রিহার্স্যাল, এবং ২০ তারিখ শহরবাসীর জন্য পারফর্ম করবেন ভাইজান ও তাঁর সাঙ্গপাঙ্গরা।
সিধু মুসেওয়ালা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অনেক আসামি সলমন খানকে নিয়েও অনেক তথ্য জানিয়েছেন। সেই সব দিক বিচার করেই মুম্বাই পুলিসের এই সিদ্ধান্ত বলে জানা গিয়াছে।
এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন বলিউড স্টার সলমন খান। তিনি বাতিল করলেন সমস্ত শুটিং। অসুস্থতার জেরে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। তবে সুত্র মারফত জানা গেছে, তিনি এখন আপাতত অনেকটাই স্থিতিশীল।