নজরবন্দি ব্যুরোঃ আগেই তিনি আবেদন জানিয়েছিলেন বন্দুকের লাইসেন্সের জন্য৷ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পরেই এই আবেদন করেছিলেন ভাইজান। আর সেটা তিনি পেয়েও গিয়েছেন। বিষ্ণোই গ্যাংয়ের হুমকি চিঠি আসার পরেই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ হোটেল কাণ্ড বিরাটকে পদক্ষেপ নেবার কথা বলল BCCI


আর এবার বলি স্টার সলমন পেলেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। একই সময়ে, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা ফড়নবিসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এর মানে হল যে এখন ৪ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী দুজনকেই ২৪ ঘন্টা নিরাপত্তা দেবে।

মুম্বাই পুলিশ এবং রাজ্য সরকারের জন্য সবচেয়ে বড় উদ্বেগ ছিল সলমন খানের নিরাপত্তা, কারণ তিনি ক্রমাগত দিল্লি পুলিশের কাছ থেকে হুমকি সম্পর্কিত অনেক তথ্য পাচ্ছিলেন।



বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন ভাইজান
সিধু মুসেওয়ালা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অনেক আসামি সলমন খানকে নিয়েও অনেক তথ্য জানিয়েছেন। সেই সব দিক বিচার করেই মুম্বাই পুলিসের এই সিদ্ধান্ত বলে জানা গিয়াছে।








