নজরবন্দি ব্যুরোঃ টি-২০ বিশ্বকাপে মাঝে এবার বিশ্বকাপের মাঝে বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিয়ো এখন নেট দুনিয়ায় ভাইরাল। অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির সঙ্গে যা হল তাতে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কোহলিও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এবার সেই ঘটনার জন্য পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় বোর্ড।
আরও পড়ুনঃ মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব, পোস্টারে ছেয়ে গেল ঘাটাল


সূত্র মারফত জানা গিয়েছে, গোটা ঘটনার পরে সরকারি ভাবে অভিযোগ দায়ের করতে অনুরোধ করা হয় বিরাটকে। ইনস্টাগ্রাম পোস্টে পুরো ঘটনাটি তুলে ধরলেও কারোওর বিরুদ্ধে কোনও অভিযোগ আনেননি বিরাট। তবে বিষয়টি জেনে ইতিমধ্যেই হোটেলের তিনজন কর্মীকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। তবে অভিযোগ দায়ের করার ব্যাপারে বিরাটের মতামত জেনে বেশ অবাক হয়েছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য গত কালের ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরাটের হোটেলের ঘরে ঢুকে কয়েকজন ভিডিয়ো করছেন। কোহলির জামা, জুতো, বিছানা এমনকী শৌচাগারেরও ভিডিয়ো করছেন কয়েকজন। কোহলির হোটেলের ঘরে ঢুকে তিন জন লোক ভিডিয়ো করতে দেখা যায়। মনে করা হচ্ছে তারা হোটেলেরই কর্মী। এই ঘটনায় ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন,”



অনুরাগীরা তাঁদের প্রিয় খেলোয়াড়দের সাক্ষাৎ পেলে ভীষণ খুশি হন। এটা আমি বুঝি এবং সম্মানও করি। কিন্তু এই ভিডিয়োটি ভয়ঙ্কর। আমি নিজের গোপনীয়তা নিয়ে সুরক্ষিত অনুভব করছি না। যদি হোটেল রুমে আমার গোপনীয়তা না থাকে, তাহলে আর কোথায় থাকবে? তাঁর সপক্ষে বার্তা দেন স্ত্রী অনুষ্কা শর্মাও।

হোটেল কাণ্ড বিরাটকে পদক্ষেপ নেবার কথা বলল BCCI
বলিউড থেকে শুরু করে ক্রিকেট- বহু তারকাই বিরাটের পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করেন। গোটা ঘটনায় ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে আইসিসিও। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও এই প্রসঙ্গে সরকারিভাবে কিছু বলা হয়নি।







