Hiran on Dev: মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব, পোস্টারে ছেয়ে গেল ঘাটাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঘাটালের সাংসদ দেবের কার্যকলাপ নিয়ে প্রকাশ্যে সুর চড়িয়েছিলেন বিজেপি বিধায়ক হীরণ্ময় চট্টোপাধ্যায়। সেই ঘটনার পরেই দেবের ঘাটাল সফরের কথা শোনা যাচ্ছে। তার আগে ঘাটাল জুড়ে পড়ল দেবের নামে পোস্টার। সেখানে লেখা হিরনের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব। ঘাটালের বিধায়ক শীতল কপাটিকে সেই পোস্টার ফেলতে দেখা যায়।

আরও পড়ুনঃ Morbi Bridge Collapse: সেতু বিপর্যয়ে বিপাকে গুজরাট, আহতদের উপশম দিতে ময়দানে প্রধানমন্ত্রী

উল্লেখ্য, প্রকাশ্য মঞ্চ থেকে দেবের বিরুদ্ধে তোপ দেগে হীরণ বলেন,  সাংসদ হিসেব আমি প্রত্যেক মাসে মাইনে নেব। সাংসদ হিসাবে এখানে আমি যা কাজ হবে, তার থেকে কাটমানি নেবো। গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেবো। নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফ্রেন্ডকে নিয়ে মালদ্বীপে ঘুরতে যাবো। আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে। আমি মালদ্বীপ গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে সুইমিং করব। আর ঘাটালের মানুষ বন্যার জলের তলায় সুইমিং করবে।

মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব, পোস্টারে কটাক্ষ সাংসদকে 
মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব, পোস্টারে কটাক্ষ সাংসদকে

এরপর তিনি বলেন, ৭৫ বছর ধরে ঘাটালের সঙ্গে অবমাননা করা হয়েছে। ঘাটালকে মাটির তলায় ডুবিয়ে রাখা হয়েছে। আমরা রাজনীতি করব না। আমাদের শুধু উন্নয়ন চাই। ঘাটালের এমন ফ্লিমস্টার, যিনি শুধুমাত্র শ্যটিং করবেন, আর নায়িকাদের নিয়ে বিদেশে ঘুরে বেড়াবেন, আর প্রোডিউসার হিসাবে গরু চোর এনামূল হকের থেকে টাকা নেবেন। আর মুখে বলবেন আমি তো টাকা নিইনি। আমাকে তো সিবিআই কফি খাইয়েছে। আমাকে থামসআপ খাইয়েছে কোকাকোলা খাইয়েছে। আর নিজেদের মন্ত্রীদের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হল, বলছেন আমি ওই মন্ত্রীটাকে চিনিনা। কিন্তু আমি ওই দলের সাংসদ। আমি সাংসদ পদ থেকে পদত্যাগও করব না।

দেবকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, গরু চোরের কাছ থেকে টাকা নেব। কলকাতার ফ্ল্যাটে থাকব। সিনেমা বানাবো। আর আসবও না। আটখানা গাড়ি। সামনে পুলিশ পিছনে পুলিশ। ঘাটালের মা বোনেরা জলের তলায় ডুবে থাকবে। আর বর্ষা এলে নৌকা নিয়ে ঘুরে বেড়াবে।

মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব, পোস্টারে কটাক্ষ সাংসদকে 

মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব, পোস্টারে কটাক্ষ সাংসদকে 
মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব, পোস্টারে কটাক্ষ সাংসদকে

যদিও হীরণের কথার গতকাল কোনও জবাব দেননি দেব। বরং আজ ঘাটালে উপস্থিত হচ্ছেন তিনি। সেখান থেকে কী কিছু বার্তা দেবেন তৃণমূল সাংসদ? তাঁর নিশানায় কী থাকবেন বিজেপি বিধায়ক তথা আরও এক অভিনেতা হীরণ্ময় চট্টোপাধ্যায়?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত