Morbi Bridge Collapse: সেতু বিপর্যয়ে বিপাকে গুজরাট, আহতদের উপশম দিতে ময়দানে প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মোরবি সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৫। কার্যত হাতের বাইরে বেরিয়ে গেছে পরিস্থিতি। এখনও বহু মানুষ নিখোঁজ। ভোটের মুখে উত্তপ্ত পরিস্থিতি ঘিরে বিপাকে গুজরাট সরকার। তাই নির্বাচনী প্রচারে রাশ টেনেই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালেই দুর্ঘটনা স্থলে যাবেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: গুজরাতে সংখ্যালঘুদের নাগরিকত্ব দিলেন অমিত শাহ, বাংলায় ফের সরব মতুয়ারা!

বিজেপির গড় গুজরাটে ঘটে গেছে ভয়ংকর বিপর্যয়। টানা ২৭ বছর ধরে একচ্ছত্র রাজত্বের পর বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। প্রশাসনকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বারংবার। যদিও দ্রুত ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের তালিকায় রয়েছেন ওরেভা সংস্থার দুই ম্যানেজার, ঠাকাদারি দায়িত্বপ্রাপ্ত ২ ব্যক্তি, তিন নিরাপত্তা কর্মী সহ আরও অনেকে। তবে ভোটের মুখে বিরোধীদের কোন চক্রান্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতির জটিলতা বুঝতে এবার ময়দানে স্বয়ং প্রধানমন্ত্রী।

সেতু বিপর্যয়ে বিপাকে গুজরাট, আহতদের উপশম দিতে ময়দানে প্রধানমন্ত্রী
সেতু বিপর্যয়ে বিপাকে গুজরাট, আহতদের উপশম দিতে ময়দানে প্রধানমন্ত্রী

গুজরাটেই রয়েছেন প্রধানমন্ত্রী। সুত্রের খবর, একাধিক সভায় তিনি বিপর্যয়ের বীভৎসতা নিয়ে মুখ খুলেছেন। সোমবারের দুটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন,’ আজ গুজরাট শোকে মুহ্যমান। দেশবাসী ভীষণ কষ্টে রয়েছে। যে ঘটনা ঘটেছে তাতে সরকার সবরক্ম ব্যবস্থা নিচ্ছে।‘ চেষ্টার কোন ত্রুটি থাকবে না বলেই জানিয়েছেন তিনি। সেইমতোই আহতদের দেখতে হাসপাতালে যেতে পারেন আজ।

সেতু বিপর্যয়ে বিপাকে গুজরাট, আহতদের উপশম দিতে ময়দানে প্রধানমন্ত্রী

gujrat

এছাড়াও দুর্গতদের যে কোন রকম সাহায্য করতে প্রস্তুত একথাও তিনি ইতিমধ্যেই জানিয়েছেন। গতকাল নিহতদের পরিবার পিছু চার লক্ষ টাকা ঘোষনা করেছেন তিনি। ঘটনায় আগ্নি সংযোগ করছে বিরোধীদের ভূমিকা। কংগ্রেস ভোটের মুখে এটিকে ইস্যু করতে একবিন্দু ছাড়ছে না। কেন মেরামতির মাত্র পাঁচ দিনের মাথায় কোন বাড়তি নিরাপত্তা ছাড়া সেতুটি খুলে দেওয়া হল ? ফিটনেস সার্টিফিকেট কোথায়? স্বভাবতই এই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। প্রধানমন্ত্রীর উপস্থিতি কি কিছুটা উপশম দেবে গুজরাটবাসী দুর্গতদেরuyj7

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর