নজরবন্দি ব্যুরো: এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন বলিউড স্টার সলমন খান। তিনি বাতিল করলেন সমস্ত শুটিং। অসুস্থতার জেরে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। তবে সুত্র মারফত জানা গেছে, তিনি এখন আপাতত অনেকটাই স্থিতিশীল। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যাবতীয় শুটিং বাতিল করেছেন তিনি। পাশাপাশি, তিনি অসুস্থ হওয়ায়, বিগ বস সিজন ১৬-র সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কর্ণ জোহর (Karan Johar)।
আরও পড়ুন: রাজনীতি করলে দাঁত উপড়ে ফেলার নিদান, পার্থর বক্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড়
উল্লেখ্য়, সারা দেশেই এই মুহূর্তে ডেঙ্গি পরিস্থিতি চলছে। পাশাপাশি বিশেষজ্ঞরা বলেছেন, নভেম্বর অবধি থাকবে এই ডেঙ্গি পরিস্থিতি। তাই যতক্ষণ না অবধি তিনি সুস্থ হচ্ছে ততদিন অবধি বিগ বস সিজন ১৬-র সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কর্ণ জোহর। প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা সলমন খানের। ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সেই ছবির কাজ শুরু করতে পারবেন কি না, এখনও স্পষ্ট নয়।

ডেঙ্গিতে আক্রান্ত হলেন সলমন খান, বদলে গেল বিগ বসের সঞ্চালক

পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছে বিগ বসের নয়া সিজন। সঞ্চালনায় সলমন খান। আর এই শোয়েরই প্রতিযোগী হিসেবে যোগ দেন বলিউডের পরিচালক সাজিত খান। একদিকে যখন বিগ বস চলছে এই পালাবদল পর্ব, তখনই অন্যদিকে সলমন ভক্তদের উরেছে রাতের ঘুম। তবে তার দ্রুত আরোগ্য কামনাতেই মরিয়া ভক্ত মহল।



