নজরবন্দি ব্যুরো: প্রকাশিত হল সলমন খানের বহুল আলোচিত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার টিজার। এর আগে এই ছবির নাম রাখা হয়েছিল ‘কাভি ইদ কাভি দিওয়ালি’। তবে নাম বদলে দেওয়া হয়। আর আজ সামনে এল সেই নতুন নামে একটি ছোট্ট টিজার। সোমবার সলমন খান নিজেই তা শেয়ার করে নিয়েছেন সোশ্যালে।
আরও পড়ুন: পুজোর আগে বৃষ্টির ভ্রুকুটি বাংলায়, ভাসবে রাজ্যের বেশ কিছু জেলা
টিজারে নতুন লুকের সলমানকে দেখা গেছে লম্বা চুল, দাড়ি-গোঁফ, চোখে সানগ্লাসে একেবারেই অন্যরকম লাগছে অভিনেতাকে। টিজারের শুরুতেই মোটরসাইকেল চালাতে দেখা যায় অভিনেতাকে। এরপর সলমানকে হাঁটতে দেখা যায় পাহাড়ে ঘেরা এলাকায়। এসময়ের সলমানের হাতের ব্রেসলেটও দেখানো হয় পরিষ্কারভাবে। সবশেষে সিনেমার নাম সামনে আসে। তবে ছবি মুক্তির তারিখ দেখানো হয়নি টিজারে।

‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিটি প্রথমে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামে পরিচিত ছিল। এরপরে শোনা গিয়েছিল ছবির নাম হবে ‘ভাইজান’। চূড়ান্ত নাম ‘কিসি কা ভাই, কিসি কা জান’। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সলমন ছাড়াও দেখা মিলবে পূজা হেগড়ে, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির।
ভাইজানের নতুন লুকে তোলপাড় সোশ্যাল মিডিয়া, আসছে সলমনের নতুন ছবি

এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করছেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী ও সলমন-ঘনিষ্ঠ শেহনাজ গিল। শোনা যাচ্ছে, আগামী ২০২৩ সালে মুক্তি পেতে পারে এই সিনেমা। এবং তাঁকে শাহরুখ খানের পাঠান সিনেমাতেও কেমিও চরিত্রে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
#KisiKaBhaiKisiKiJaan@VenkyMama @hegdepooja @TheRaghav_Juyal @siddnigam_off @jassiegill @ishehnaaz_gill @palaktiwarii @farhad_samji @ShamiraahN @RaviBasrur @SKFilmsOfficial pic.twitter.com/odwrPWmlXN
— Salman Khan (@BeingSalmanKhan) September 5, 2022



