নজরবন্দি ব্যুরোঃ ইনস্টাগ্রামে সলমনকে আনফলো করলেন শেহনাজ গিল (Shehnaaz Kaur Gill)! এই গুঞ্জনই শোনা যাচ্ছে বলিউডের অন্দরে। এমনকি সলমন খান প্রযোজিত ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছেড়ে নাকি বেরিয়ে গিয়েছেন শেহনাজ গিল। সপ্তাহের শুরু থেকেই এই খবরে সরগরম বলিপাড়া। হাজারো জল্পনা। তাতে এ বার জল ঢাললেন স্বয়ং শেহনাজ। পঞ্জাবি গায়িকা তথা অভিনেত্রী জানালেন, তিনি চুপচাপ মজা দেখছেন। তাঁরও জীবন বিনোদনে ভরছে।
আরও পড়ুনঃ দেশে এক সপ্তাহে তিনগুণ বাড়ল বেকারত্ব,৯.৬৬ শতাংশ
কিন্তু, হঠাৎ কী এমন হল যে ইনস্টাগ্রামে সলমানকে আনফলো করে দিলেন শেহনাজ? আসল খবরটা তা হলে কী? শেহনাজ তাঁর ইন্সটা প্রোফাইলে মোট ১১ জনকে ফলো করেন। তাঁদের মধ্যে রয়েছেন শেহনাজের ক্রাশ কার্তিক আরিয়ান। সলমান খানকে আনফলো করার পর ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো তাহলে সলমান খানের ছবি থেকে বাদ পড়ছেন শেহনাজ? বা শেহনাজের এই ব্যবহারে কতটা দুঃখ পেয়েছে সলমান?

সুত্রের খবর, নায়িকার দাবি, এমন কিছুই ঘটেনি। অন্য কোনও ছবির চুক্তি নয়। ‘কভি ইদ কভি দিওয়ালি’ দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ঠিক যেমন পরিকল্পনা ছিল। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেন, ‘হাহা, সবটাই গুজব। আমি তো যাইনি কোথাও। ছবিতে আমায় অবশ্যই দেখা যাবে।’ গত দু’দিন ধরেই মুম্বইয়ের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর ছিল সলমনের ‘কভি ইদ কভি দিওয়ালি’-র সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শেহনাজ। দু’জনের মধ্যে কি মন কষাকষি চলছিল? মতপার্থক্য ছিল কি? জানা যাচ্ছিল না কিছুই।
শুধু তা-ই নয়, নেটমাধ্যমেও নাকি সর্বত্র ভাইজানকে অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। হঠাৎ কী হল? সে নিয়েই জল্পনা শুরু হয়েছিল। শেহনাজ মুখ খোলায় অবশেষে ভুল ভাঙল। প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী মঙ্গলবার সকালে লিখেছেন, ‘ভুয়ো খবরের দৌলতে নিছক বিনোদন উপভোগ করলাম গোটা সপ্তাহ।’

চলতি বছর মে মাসে সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মাও ‘কভি ইদ কভি দিওয়ালি’-র সেট থেকে বেরিয়ে আসেন। অন্য দিকে জহির ইকবালও ‘কভি ইদ কভি দিওয়ালি’-র কাজ ছেড়ে দিয়েছিলেন। নির্মাতারা এখন আয়ুষ এবং জহিরের জায়গায় দুই নতুন অভিনেতার সন্ধানে রয়েছেন। তাঁদের বাদ দিলে ফরহাদ সামজি পরিচালিত এই ছবিতে অভিনয় করবেন শেহনাজ গিল, পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম এবং রাঘব জুয়াল। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত, কমেডি-ড্রামাটি মুক্তি পাচ্ছে চলতি বছর ডিসেম্বরে।
ইনস্টাগ্রামে সলমনকে আনফলো, ছবি থেকে বাদ পড়লেন তিনি? মুখ খুললেন শেহনাজ

সলমানের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অভিনেতার ‘গুড বুক’-এ রয়েছেন সানা। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন সলমান। নানাভাবে তাঁকে সাহায্য করেছেন। সানাকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্যই নাকি তাঁর কাছে এই ছবির অফার নিয়ে গিয়েছিলেন সলমান। আসলে কাছের মানুষদের জন্য বরাবরই মুক্ত হস্ত সলমানের। তাঁদের জন্য অনেককিছুই করে থাকেন তিনি। জীবনের কঠিন সময়ে শেহনাজের পাশে দাঁড়িয়ে আবারও সেই কথাই মনে করালেন ‘টাইগার’।



