এই বৃদ্ধির কথা ঘোষণা করে জয় শা বলেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঘরোয়া ক্রিকেটের সকল টুর্নামেন্টে পুরস্কার মূল্য বাড়ানো হল। আমরা ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করার প্রচেষ্টা চালিয়ে যাব। কারণ এটাই ভারতীয় ক্রিকেটের সিরদাঁড়া’।
দ্বিতীয়বার ব্যাট করতে নামল বাংলা। নেমেছেন অভিমন্যু ঈশ্বরণ এবং করণ লাল। ম্যাচটা যদি চারদিনের হত, তাহলে বলা যেত যে বাংলা ফাইনালে উঠে গিয়েছে। কিন্তু পাঁচদিনের ম্যাচ হওয়ায় এখনও প্রচুর ওলট-পালট হতে পারে।
২২ বছরের দীর্ঘ কেরিয়ারে রঞ্জি ফাইনাল খেললেও ট্রফি জেতা হয়নি। ভারতের হয়ে শতরান করলেও বাংলার হয়ে রঞ্জি জেতার খিদে তাঁর কমেনি। এই মরসুমে তাই বাংলাকে ট্রফি জিতিয়েই থামতে চান মনোজ।