সপ্তাহের শুরুতে খুশির জোয়ার কপূর পরিবারে। মা হতে চলেছেন রণবীর-ঘরনি! নিজেই ঘোষণা করেছেন সন্তানের আগমন বার্তা। সঙ্গে ডাক্তারখানায় পরীক্ষা-নিরীক্ষা চলার ছবি।
রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফকে শেষ বার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল 'জগ্গা জাসুস'-এ। তার পরই দু'জনের পথ আলাদা হয়ে যায়। ছবিটিও বক্স অফিসে সে ভাবে আলোড়ন ফেলতে পারেনি। তবে বিচ্ছেদের পরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর এবং ক্যাট।
বিয়ের দিন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা লেহঙ্গাতেই সেজে উঠবেন অভিনেত্রী। দিন ক’য়েক আগেই সেই লেহঙ্গা পৌঁছে গিয়েছে কনের বাড়িতে। কী রঙের লেহেঙ্গায় সেজে উঠবেন আলিয়া তাই নিয়ে ভক্তমহলে চর্চার শেষ নেই। বড় পর্দায় একাধিকবার কনের সাজে সেজে উঠেছেন আলিয়া। এ বার বাস্তবের পালা! কনে রূপে আলিয়ার কোন সাজ দর্শকদের মন কেড়েছে জানেন?
দীর্ঘ জল্পনার অবসান। শুরু হয়ে গেল রণবীর কাপুর-আলিয়া ভাটের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। ১৫ এপ্রিল মুম্বইয়ে বসছে বিয়ের আসর। আজই তাঁদের মেহেন্দির অনুষ্ঠান। কী পরবেন আলিয়া-রণবীর? বিয়ের অনুষ্ঠানে কে কে নিমন্ত্রিত থাকবেন? 'রালিয়া'র বিয়ে নিয়ে চর্চার শেষ নেই।
বিয়ে নিয়ে চর্চার ফাঁকেই অবশ্য মিলছে পারিবারিক অশান্তির ইঙ্গিত। পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের এক জন জানিয়েছিলেন, কপূর খানদানের রীতি মেনেই হবে রণবীরের বিয়ে। তাই বাবা-মা ঋষি কপূর-নীতু সিংহের মতো রণবীর-আলিয়াও সাত পাক ঘুরবেন আর কে বাংলোতেই। আর সে কথা নাকি উড়িয়ে দিয়েছেন খোদ ঋষির দাদা রণধীর কপূর।