মুক্তি পেল রালিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র’-র ট্রেলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রণবীর কপুর ও আলিয়া ভাট জুটি বাঁধছেন ২০১৭ সালে প্রথমবার শোনা গিয়েছিল সেই কথা। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে রালিয়া জুটিকে। কিন্তু কবে দেখা যাবে সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুনঃ আশির দশকের চার অ্যাকশন সুপারস্টার এবার এক সাথে, বলিউডে আসছে ‘বাপ’

সিনেমার শ্যুটিং সেটে রণবীর আর আলিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হল। বিয়েও হয়ে গেল। কিন্তু সিনামার কি হল? এই প্রশ্ন ছিল সবার। অবশেষে সেই সিনেমার ট্রেলার মুক্তি পেল। পৌরাণিক গাথার সঙ্গে কল্পকাহিনির মিশ্রণ ঘটিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

32 4

আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অমিতাভ বচ্চন ও নাগার্জুন। ‘ব্রহ্মাস্ত্র‘ ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে।

31 4

মুক্তি পেল রালিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র’-র ট্রেলার

মুক্তি পেল রালিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র'-র ট্রেলার

আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতা রয়েছে তাঁর। আগুনে পোড়ে না তার শরীর। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোমের মতো পঞ্চভূতের রহস্যে। দেখুন ট্রেলার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত