Alia Bhatt- Ranbir Kapoor: এটাও সম্ভব! বিয়ের ৩ মাসের মধ্যে মা হতে চলেছেন আলিয়া, জানালেন রণবীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের শুরুতে খুশির জোয়ার কপূর পরিবারে। মা হতে চলেছেন রণবীর-ঘরনি! নিজেই ঘোষণা করেছেন সন্তানের আগমন বার্তা। সঙ্গে ডাক্তারখানায় পরীক্ষা-নিরীক্ষা চলার ছবি। প্রথম সন্তানের অপেক্ষায় রণবীর কপূর এবং আলিয়া ভাট। সেই সুখবর ছবি সহ দিলেন ইনস্টাগ্রামে। আজ সোমবার, সকাল থেকেই এই খবরে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বি টাউনে। সঙ্গে নানা জল্পনাও।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের মামলা করলেন শিন্ডে, পাল্টা বম্বে হাইকোর্টে উপস্থিত ঠাকরে

বিয়ের তিন মাস কেটেছে, তার মধ্যেই সুখবর কাপুর পরিবারে। মা হচ্ছেন আলিয়া ভাট। রণবীরআলিয়ার ঘরে আসছে নতুন অতিথি। অভিনেত্রী নিজেই তাঁর চিকিৎসার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। গত ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। দীর্ঘদিন প্রেমের পর মহা ধুমধাম করে বিয়ে সারেন তাঁরা। সূত্রের খবর, আলিয়া নিয়মিত চিকিৎসকের কাছে যাচ্ছেন চিকিৎসার জন্য। যাবতীয় টেস্ট করা হয়ে গেছে ইতিমধ্যেই।

এটাও সম্ভব! বিয়ের ৩ মাসের মধ্যে মা হতে চলেছেন আলিয়া, জানালেন রণবীর
এটাও সম্ভব! বিয়ের ৩ মাসের মধ্যে মা হতে চলেছেন আলিয়া, জানালেন রণবীর

ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করে সুখবর দিলেন আলিয়া। প্রথমটিতে দেখা যাচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি চলছে অভিনেত্রীর। হাসি মুখে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের শয্যায় শুয়ে ‘গঙ্গুবাঈ’। ফ্রেমে রয়েছেন রণবীরও। তাঁর উৎসুক চোখও নিবদ্ধ মনিটরে। যেন একসঙ্গে স্বপ্ন বুনছেন যুগলে। ছবিটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে আলিয়া লিখেছেন, ‘আমাদের সন্তান… শীঘ্রই সে আসছে।’

পরের ছবিতে দেখা যাচ্ছে., একটি সিংহ, একটি সিংহী আর তাদের সন্তান। সিংহের পরিবারের ছবি দিয়ে তিন জনের সুখী পরিবারের ইঙ্গিত দিতে চাইলেন বছর ২৯-এর নায়িকা।

গত শুক্রবারই ‘সমশেরা’-র ঝলক মুক্তির অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর। সেখানে এক সাক্ষাৎকারে দাম্পত্য নিয়ে অকপটে ধরা দেন ঋষি-তনয়। জানিয়েছিলেন, জীবনে কোনগুলো একান্ত চাহিদা আর কোনটা বাড়তি, তা এখন ভাল ভাবে বুঝতে শিখেছেন। বিয়ের পর এক ধাক্কায় যেন বাস্তবকে টের পাচ্ছেন ‘ব্রহ্মাস্ত্র’র নায়ক।

এটাও সম্ভব! বিয়ের ৩ মাসের মধ্যে মা হতে চলেছেন আলিয়া, জানালেন রণবীর

বলিউড বলছে, ওই প্রচার অনুষ্ঠানেই কথায় কথায় যেন পরিবারে নতুন অতিথির আগমনের আভাস দেন রণবীর। বলেছিলেন, ‘পরিবারের কথা ভাবতে হচ্ছে এখন। আমাদের সংসারও বাড়বে।’ তৎক্ষণাৎ জল্পনা শুরু হয়েছিল ভক্তমহলে। তা হলে কি দ্রুতই সন্তানকে পৃথিবীতে আনতে চলেছেন রণবীর আলিয়া? তবে সোমবার সকালের ঘটনায় তাজ্জব সকলেই। এত তাড়াতাড়ি খুশির খবর আসবে, কেউ ভাবতে পেরেছিলেন নাকি!

এটাও সম্ভব! বিয়ের ৩ মাসের মধ্যে মা হতে চলেছেন আলিয়া, জানালেন রণবীর

এটাও সম্ভব! বিয়ের ৩ মাসের মধ্যে মা হতে চলেছেন আলিয়া, জানালেন রণবীর

যদিও এই সুখবরে আনন্দে আটখানা বলিপাড়া। শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে আলিয়ার মন্তব্য বাক্স। করণ জোহর লিখেছেন, ‘আনন্দে বুক ফেটে যাচ্ছে যেন।’ আলিয়ার মা সোনি রাজদান লিখেছেন, ‘অভিনন্দন সিংহ মা-বাবা।’ প্রিয়ঙ্কা চোপড়া লিখেছন, ‘অপেক্ষা করতে পারছি না আর।’ পরিণীতি চোপড়ার মন্তব্য, ‘অভিনন্দন যুগলকে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত