নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ জল্পনার অবসান। শুরু হয়ে গেল রণবীর কাপুর-আলিয়া ভাটের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। ১৫ এপ্রিল মুম্বইয়ে বসছে বিয়ের আসর। আজই তাঁদের মেহেন্দির অনুষ্ঠান। কী পরবেন আলিয়া-রণবীর? বিয়ের অনুষ্ঠানে কে কে নিমন্ত্রিত থাকবেন? ‘রালিয়া’র বিয়ে নিয়ে চর্চার শেষ নেই।
আরও পড়ুনঃ এক সময় ধোনিকে চোখে হারাতেন দীপিকা, কিন্তু কেন বিয়ে হয়নি তাঁদের?


একদিকে যেমন বিয়ের প্রস্তুতি চলছে। তেমনই পাশাপাশি ব্রহ্মাস্ত্র-র প্রচারও শুরু করেছেন দুজনেই। এবছর সেপ্টেম্বরেই মুক্তি পাবে এই ছবি। এই ছবি থেকেই প্রেম শুরু দুজনের। তাই ব্রহ্মাস্ত্র এই তারকা জুটির খুব কাছের। সেই ছবিরই প্রথম গানের এক ঝলক দিয়ে অয়নই নিশ্চিত করে দিলেন, সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন রালিয়া।

ইন্ডিয়া টুডে-এর রিপোর্ট অনুযায়ী রণবীর কাপুর-আলিয়া ভাটের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচালক করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী, জোয়া আখতার, ডিজাইনার মাসাবা গুপ্তা, মনীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান এবং তাঁর ভাই রোহিত ধাওয়ান, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, অর্জুন কাপুর, মনীশ মালহোত্রা, আকাঙ্ক্ষা রঞ্জন এবং তাঁর বোন অনুষ্কা রঞ্জন। শোনা যাচ্ছে উপস্থিত থাকতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং-এ উপস্থিত থাকবেন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর শাহনি, করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশ্মা কাপুর, মহেশ ভাট, মুকেশ ভাট এবং সনি রাজদান। রণবীর-আলিয়ার রিসেপশন হবে দু’টো, ১৬ এবং ১৭ এপ্রিল। সেই অনুষ্ঠানে বসবে চাঁদের হাট। উপস্থিত থাকবেন শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাদুকোন, সঞ্জয় লীলা বনশালী, আদিত্য চোপড়া, অয়ন মুখোপাধ্যায়, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, করণ জোহর।


অতিথিদের তালিকায় বড় চমক, রণবীর-আলিয়া বিয়েতে কে কে থাকছেন দেখুন…

ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই প্রথম আলিয়া ও রণবীরকে পর্দায় জুটি হিসেবে দেখা যাবে এই ছবিতে। আগামিকালই নাকি বসছে বিয়ের আসর। আর তার ঠিক আগেই হবু দম্পতির এমন রসায়ন দেখে মুগ্ধ নেটিজেন।








