Ranbir-Alia Wedding: ঘোষণা হল বিয়ের দিন, অবশেষে মুখ খুললেন রণবীর-আলিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে তিন বছরের জল্পনা কাটিয়ে ঘোষণা হল বিয়ের দিন, ১৩ এপ্রিল নয়, ১৪ এপ্রিল নয়, ১৭ এপ্রিলও নয়। নববর্ষের দিন গাঁটছড়া বাঁধছেন রণবীর কপূর-আলিয়া ভট্ট। অপেক্ষা না করতে পেরে একের পর এক ছবি থেকে বিবাহের খবর বারে বারে ফাঁস হয়েছে নেট দুনিয়ার পাতায়। কখনও সামনে এসেছে বিয়ের ভেনু কখনও আবার বিয়ের কার্ড , এমনকি ফোটোশপে তৈরি বিয়ের ছবিও ভাইরাল হতে সময় নেয়নি খুব একটা বেশি।

আরও পড়ুনঃ আর্থিক সঙ্কটে করোনার থেকেও বেশি মানুষ মারা যেতে পারেন শ্রীলঙ্কায়! হুঁশিয়ারি ডাক্তারদের

যে দিন বলিউডের তারকা যুগলের বিয়ের খবর প্রকাশ্যে এসেছে, সেই মুহূর্ত থেকে বিয়ের তারিখ নিয়ে চলছে জোর আলোচনা। রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রস্তুতি পর্ব যে বর্তমানে তুঙ্গে, তা হাজার ঢাকার চেষ্টা করলেও, পাপরাজিৎ – এর নজর থেকে কিছুই বাদ পড়ছে না। কেউ বলছিলেন, ১৩ তারিখ সাতপাক ঘুরবেন আলিয়া-রণবীর।

ঘোষণা হল বিয়ের দিন, অবশেষে মুখ খুললেন রণবীর-আলিয়া
ঘোষণা হল বিয়ের দিন, অবশেষে মুখ খুললেন রণবীর-আলিয়া

কেউ আবার বলছেন, ১৪ তারিখই বিয়ে হবে দুই তারকার। সদ্য নতুন ধারণা তৈরি হয়েছে, ১৭ তারিখ বিয়ের আসর বসবে। কারও আবার ধারণা ছিল ডিসেম্বর মাসে বিয়ে হবে। তবে আলিয়ার কাকা রবিন ভট্ট সংবাদমাধ্যমে ফাঁস করেন, ১৪ তারিখ বিয়ে সারবেন ‘রণলিয়া’। তাঁর বক্তব্যের পরে কেটে গিয়েছিল ধোঁয়াশা। রবিনের কথায় সকলেই নিশ্চিত ছিলেন, তারিখটি ১৪ এপ্রিল। রবিনের তথ্যও সঠিক নয়।

যদিও একাধিকবার এই সেলেব জানিয়েছিল যে, তাঁরা বিয়ে করলে নিঃসন্দেহে জানিয়েই করবেন, কিন্তু তড়িঘড়ি বিয়ের প্রস্তুতিতে এবার আর প্রকাশ্যে কোনও খবরই সামনে আনলেন না তাঁরা। তবে একাধিক খবরের মাঝে এবার মুখ না খুলে থাকতে পারলেন না তিনি। আলিয়ার বিয়ে, গাড়িতে লাগানো নেমপ্লেট, আলিয়া ওয়েডস রণবীর, দেখা মাত্রই কবীর সিং-এর মতো মন ভেঙে দৌরতে শুরু করলেন গাড়ির পেছনে পেছনে। আর মাত্র দুদিনে সেই ভিডিয়ো ভিউ ছাড়ালো ২ মিলিয়ন ।

বিয়ে হবে বৈশাখী রাতে। তবে শুধুই কি বৈশাখী? বাঙালির নববর্ষের ছোঁয়াও থেকে যাচ্ছে বলি তারকাদের বিয়ের লগ্নে। ১৫ রাতেই সম্পন্ন হবে বহু কাঙ্ক্ষিত বিয়ে। আলিয়ার দাদু এবং দিদা (সোনি রাজদানের মা এবং বাবা) বয়স ৯০ ছাড়িয়েছে। তাঁদের ইচ্ছা, ছোট নাতনিকে নববধূ রূপে দেখে যাওয়ার। তাঁদের ইচ্ছাপূরণ করার জন্যেই আসলে এই বিয়ের তারিখ এগিয়ে আনা হয়েছে। একেবারে ডিসেম্বর থেকে এপ্রিল।

গত কয়েক দিনে আলিয়া এবং রণবীরের পরিবারের সদস্যরা বিভিন্ন ভাবে বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছিলেন। রণবীরের মা নীতু কপূর বলেছিলেন, ‘ভগবান জানে।’ আলিয়ার কাকা মুকেশ ভট্ট বলেছিলেন, ‘সব তথ্য দিয়ে দেব। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে।’ অন্য দিকে মহেশ ভট্টের সৎ ভাই রবিন নির্দিষ্ট তারিখ বলে দিয়েছিলেন। এখন এ কথা স্পষ্ট যে, ভট্ট এবং কপূর পরিবার যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছেন, ‘রণলিয়া’র বিয়ে সংক্রান্ত কোনও সঠিক তথ্য সংবাদমাধ্যমকে তাঁরা দেবে না।

ঘোষণা হল বিয়ের দিন, অবশেষে মুখ খুললেন রণবীর-আলিয়া

ঘোষণা হল বিয়ের দিন, অবশেষে মুখ খুললেন রণবীর-আলিয়া
ঘোষণা হল বিয়ের দিন, অবশেষে মুখ খুললেন রণবীর-আলিয়া

১৫ এপ্রিল, নববর্ষের দিন বিয়ে করবেন রণবীর এবং আলিয়া। ইতিমধ্যেই কপূরদের বাড়ি যে সেজে উঠছে বিয়ে আলোয়। মহা সমারোহে ছেলের বিয়ের জোরদার প্রস্তুতি চলছে কপূরদের খানদানী ঠিকানা, কৃষ্ণা রাজ বাংলোয়। রবিবার ইনস্টাগ্রামে সেই ছবির দেখা মিলতেই তোলপাড়! খানদানী বাড়ির বিয়ের সাজের দৃশ্য সংবাদমাধ্যমের ক্যামেরাবন্দি হয়েছে। দেখা যাচ্ছে, আলোর মালা হাতে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন কর্মীরা।

হবে না-ই বা কেন? ১৫ তারিখ আর খুব বেশি দেরি নেই। এক দিকে নতুন বছরের উত্তেজনা, অন্য দিকে রণবীর এবং আলিয়ার বিয়ের সানাইয়ের সুরের মাদকতা। বৈশাখী নববর্ষের রাত মিলে যাবে ‘রণলিয়া’র মিলনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন