মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল ‘বাঙালির ঘরে যত ভাইবোন’ বাক্যের ‘বাঙালি’ শব্দটি পরিবর্তন করে ‘বাংলা’ রাখা, যাতে বাংলার ঘরে থাকা সকল ভাইবোনকে সম্মান জানানো যায়। তবে আলোচনা শেষে বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী, গানের শব্দ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি অনুপম খের ৬০ বছরে পা দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তিনি ৬০ বছর বয়সে এখন বেছে বেছে কাজ করতে চান। মোদী ঘনিষ্ঠ অনুপম খের প্রায়ই একাধিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মত জনান।
সম্প্রতি শান্তিনিকেতনে বসানো হয়েছে ওয়ার্ল্ড ‘হেরিটেজ’ নামক তিনটি ফলক। কিন্তু কোনটিতেই নাম নেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। এই নিয়ে কিছুদিন ধরেই চলছে জোর বিতর্ক। এবার এই প্রসঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
ইউনেস্কোর হেরিটেজ প্রাপ্তির ফলকে নাম নেই রবীন্দ্রনাথের। সেখানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশ্বভারতীর উপাচার্যের নাম। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি দিলেন হুঁশিয়ারিও।
আজ ২৫ শে বৈশাখ। আজকের দিনে ১২৬৮ সালে বাংলা তথা বিশ্ব সাহিত্যের অন্যতম বিশিষ্ট ব্যাক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে। কলকাতার জোড়াসাঁকোতে ঠাকুর পরিবারে জন্ম হয় তার। তবে শুধু আজকের দিনে নয় বাঙালীর মনে ৩৬৫ দিনই তিনি বিরাজ করেন তিনি। প্রেম হোক বিরহ হোক কিংবা দুঃখ সব সময়ই রবি ঠাকুরের গান আমাদের সাথ দেয়। আজকে তার এই বিশেষ দিনে জেনে নিন তার জীবনে ঘটা অজানা কিছু কাহিনী।