এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অনুপম, হিন্দি এই ছবির পরিচালক বিশ্বজিৎ চ্যাটার্জি

Anupam Kher: তিনি জানিয়ে দিলেন তাঁর ৫৩৮তম ছবিতে গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে বড়পর্দায় নিয়ে আসছে বলিউড। না, তাঁর কোনও গল্প বা নাটক নিয়ে কোনও ছবি নয়, বরং খোদ রবীন্দ্রনাথকে নিয়েই কাজ করবে বলিউড (Bollywood)। আর এই চরিত্রে যাঁকে দেখা যাবে অনুপম খেরকে (Anupam Kher)। কিছুদিন আগে সাদা-কালো একটি ছবি শেয়ার করেছিলেন বর্ষীয়ান অভিনেতা।

আরও পড়ুন: রাজ্যে বন্ধ রেজিস্ট্রি বিয়ে, নেওয়া হবে না নতুন আবেদন।

anupom1

ছবিতে, তাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) মতো পোশাক পরে সাদা চুল ও লম্বা দাড়িতে দেখা গিয়েছিল। আর এবার নতুন বছরের শুরুতে তিনি জানিয়ে দিলেন তাঁর ৫৩৮তম ছবিতে গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।

anupom2

ছবিটির পরিচালনার দায়িত্বে বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। অনুপম ছারাও লালা লাজপত রাইয়ের ভূমিকায় দেখা যাবে ধর্মেন্দ্রকে (Dharmendra)। এই ছবিতে একটি গানও থাকবে অনুপমের ঠোঁটে। গাইবেন কুমার শানু (Kumar shanu)। গান, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’। ছবির নাম ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’।

এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অনুপম, হিন্দি এই ছবির পরিচালক বিশ্বজিৎ চ্যাটার্জি

anupom3

সম্প্রতি অনুপম খের ৬০ বছরে পা দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তিনি ৬০ বছর বয়সে এখন বেছে বেছে কাজ করতে চান। মোদী ঘনিষ্ঠ অনুপম খের প্রায়ই একাধিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মত জনান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর