আজ বাদে কাল বুধবার জন্মদিন পার্থ চ্যাটার্জির। আর এবছর তাঁর জন্মদিনটা আর পাঁচটা বছরের থেকে আলাদা কারণ এবছর তাঁকে তার জন্মদিনে থাকতে হবে কারাগারেই। জেলেই লোহার খাটে গুম হয়ে বসে থাকছেন তিনি।
শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এখন আপাতত জেলই তাঁর ঠিকানা। পুজোতেও জেলবন্দী হয়েই দিন কাটবে প্রাক্তন মন্ত্রীর।