নজরবন্দি ব্যুরো: মন্ত্রিত্ব সামলাতেন সারাবছর। তবে দুর্গাপুজোর সময় দায়িত্ব একধাক্কায় বেড়ে যেত অনেকটা। কারণ, নাকতলা উদয়ন সংঘের মতো দক্ষিণ কলকাতার নামী পুজোর কর্মকর্তাদের শীর্ষে ছিলেন তিনিই। পুজো শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নজর রাখতেন। তবে সময় এখন বদলে গিয়েছে। সেই পার্থ চট্টোপাধ্যায় এখন জেলবন্দি।
আরও পড়ুন: পুজোয় প্রেসিডেন্সি জেলে পার্থ খাবেন এলাহি খাবারদাবার, মেনু শুনলে অবাক হবেন


জেল সূত্রের খবর, কয়েকজন কয়েদির অনুরোধে ষষ্ঠীর সন্ধায় ঢাক বাজিয়েছেন তিনি। টানা প্রায় দশ মিনিট ঢাক বাজিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকী বেশ কিছুক্ষণ মণ্ডপে ছিলেন এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ। সেখানেই ঢাক বাজিয়ে মাকে প্রণাম সেরে তাঁর সেলে চলে আসেন।

সূত্রের খবর, পুজোয় জেলবন্দি থাকা নিয়ে আক্ষেপ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। তবে জেলের খাবারের তালিকায় ছিল মুগের ডাল, লম্বা বেগুন ভাজা, চচ্চড়ি, মাছের ঝোল এবং চাটনি। যা কিছুটা হলেও খুশি করেছে অর্পিতার মুড। এদিকে, দুর্গাপুজোয় বেশ পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা করেছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষও। সপ্তমী থেকে দশমী পর্যন্ত খাসির মাংস থেকে পোলাও,কাতলা মাছ,দই মিষ্টি পায়েস তো থাকছেই। সঙ্গে থাকছে ফ্রায়েড রাইস।
পুজোতে জেলেতেই ঢাক বাজালেন পার্থ, জমজমাট সংশোধনাগার



অন্যদিকে আসানসোল সংশোধনাগারে এবার দুর্গাপুজো হচ্ছে না। কিন্তু মহাষষ্ঠীর সন্ধ্যায় দুর্গাপুজো উপলক্ষ্যে সেলের ভিতরে তাঁরা মায়ের ছবির সামনে মা মা বলে ধূপ দেখিয়ে আরতি করতে থাকেন অনুব্রত মণ্ডল। একইসঙ্গে তাঁকে নৃত্য করতেও দেখা যায়। এই পরিস্থিতিতে অন্য বন্দিদের তিনি বলেন, ‘যিনি মা দুর্গা, সেই তিনিই কালী। মায়ের মধ্যে কোনও ভেদ নেই। সবাই পুজোর আনন্দ উপভোগ করো। মা সবার মঙ্গল করবেন।’







