শরীর অসুস্থ, ৮ বছর পর জেলের বাইরে সুদীপ্ত সেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শরীর অসুস্থ, গত দুদিন ধরে জ্বর রয়েছে, সঙ্গে রয়েছে হাত-পা ব্যাথাও। আর সেই কারণেই দীর্ঘ ৮ বছর পর জেল চৌহদ্দির বাইরে দেখা গেলো সুদীপ্ত সেনকে। ২০১৩ থেকে সারদা চিট ফান্ড মামলার কারণে জেলে রয়েছেন তিনি। সারদা আর্থিক প্রতারণা মামলায় সুদীপ্ত সেনের সাথেই গ্রেফতার হয়েছিলেন দেবযানী মুখোপাধ্যায়ও। আর্থিক কেলেঙ্কারিতে সরাসরি যুক্ত থাকার অভিযোগ  ছিল তার বিরুদ্ধে। গতকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। এ রাজ্যে তাঁর বিরুদ্ধে চলা সিবিআই-এর প্রত্যেকটি মামলা থেকেই মুক্তি পেয়েছেন দেবযানী

আরও পড়ুনঃ একলা চলো নীতিতে বাজিমাত! মমতার উদাহরণ সামনে রেখে এগোচ্ছে ঠাকরে

তবে মুক্তি পাননি সুদীপ্ত সেন। এখনো জেলেই আছেন তিনি। গত দুদিন ধরে জ্বর, হাত পা ব্যাথা রয়েছে তাঁর। করোনা কালে এসব উপসর্গ দেখা দেওয়ায় জেল চৌহিদ্দির বাইরে নিয়ে গিয়ে কোভিড টেস্ট করানো হয় সুদীপ্ত সেনের। সূত্রের খবর প্রথমে SSKM-এ নিয়ে যাওয়া হয় সারদা চিট ফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্তকে। তার পরে চিকিৎসকদের পরামর্শে নিয়ে যাওয়া হয় শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে।

শরীর অসুস্থ, ৮ বছর পর জেলের বাইরে সুদীপ্ত সেন। শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে পরীক্ষার পরে প্রয়োজনীয় ওষুধ পত্র দেওয়া হয়েছে তাঁকে, তার পরেই ফিরে গিয়েছেন জেলে। গত কয়েক বছর ধরে সুদীপ্ত সেন বন্দী রয়েছেন প্রেসিডেন্সি জেলের ২ নম্বর সেলে। সেখান থেকে কার্যত বাইরে বেরোননি এতোদিন। মামলার হাজিরা দেওয়ার জন্যেও জেলজেলের ভেতর থেকেই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজির থাকেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে এতোদিন পর জেলের বাইরে আজ পা রেখেছিলেন। পরীক্ষা করিয়ে ফের ফিরেছেন এতো বছরের সেই ঠিকানাতেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন