একলা চলো নীতিতে বাজিমাত! মমতার উদাহরণ সামনে রেখে এগোচ্ছে ঠাকরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একলা চলো নীতিতে বাজিমাত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে তাঁর অদম্য শক্তির কাছে পরাজিত হয়েছে সকলে, এই লড়াই অনুপ্রেরণার।  মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসার পর ওয়াকিবহাল মহল মনে করছে সামনে পরীক্ষায় মমতার উদাহরণ সামনে রেখে এগোচ্ছে ঠাকরে।

আরও পড়ুনঃ ছুটির দুপুরে কেঁপে উঠলো দিল্লি, ভূমিকম্পে আতঙ্ক রাজধানীতে

শিব সেনার ৫৫তম প্রতিষ্ঠা দিবসে উদ্ধবব ঠাকরে ভূয়সী প্রশংসা করেছেন বাংলার মমতা দিদির। তাঁর মতে, “একা লড়াই করে বাংলায় জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সমস্ত আক্রমণ, মন্তব্যের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ দিয়েছে বাঙালি। স্বাধীনতার ‘বন্দেমাতরম’ মন্ত্রে যেন নতুন করে প্রাণ সঞ্চার করেছে এই লড়াই। বাঙালি দেখিয়ে দিয়েছে স্বাধীনতার জন্য কী করতে হয়।”

সঙ্গে কেন্দ্রের লাগাতার আক্রমণের পরেও তাদের বিরুদ্ধে লড়াই জারি রাখার যে ক্ষমতা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশংসা করে তিনি বলেন, “যখনই আঞ্চলিক গর্ব বিপদে পড়েছে কিংবা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো চাপে পড়েছে তখনই বাংলার একলা চলো নীতি উদাহরণ হয়ে থেকেছে। সব ধরণের আঘাতের সাক্ষী থেকেছে বাংলা তবু বাঙালিরা নিজেদের ঐতিহ্যের জন্য একজোট হয়েছেন। তাঁরা দেখিয়ে দিয়েছেন, আঞ্চলিক ঐতিহ্য, গর্বকে কীভাবে রক্ষা করতে হয়।”

একলা চলো নীতিতে বাজিমাত মমতার, তবে উদ্ধবের এই ভূয়সী প্রশংসার প্রেক্ষিতে ওয়াকিবহাল মহল মনে করছে, বাংলার মেয়েকে সামনে রেখেই নিজের পরীক্ষায়  উতরাতে চাইছেন শিবসেনা প্রধান, সামনেই উদ্ধবের বৃহন্মুম্বই কর্পোরেশনের নির্বাচন। তার আগে মমতার নীতি তুলে ধরে উদ্ধব বাঙালির উদাহরণ দেখিয়ে এক করতে চাইছেন মারাঠা সমাজকে। বাংলার নির্বাচনের আগেও বারবার মমতার পক্ষে থেকেছেন শিবসেনা প্রধাণ। এবার তাঁর এই প্রশংসায় অনেকেই মনে করছেন দিল্লি যাওয়ার পথে একধাপ এগোলেন মমতা। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত