নজরবন্দি ব্যুরোঃ ছুটির দুপুরে কেঁপে উঠলো দিল্লি, এমনিতেই গত দেড় বছর ধরে একপ্রকার ঘরে বন্দী সকলেই। প্রথম ঢেউয়ের পর একটু ছাড় মিলতেই ফের বেড়েছিল দ্বিতীয় ঢেউয়ের ব্যাটিং। আপাতত ওয়ার্ক ফ্রম হোমের মরশুম দেশ জুড়ে। রাজ্যে রাজ্যে লাগু কড়া বিধি নিষেধ। দিনে দিনে দ্বিতীয় ঢেউয়ের মৃত্যু মিছিল পেরিয়ে সবে স্বস্তির নিশ্বাস ফেলছে দেশের রাজধানী।
আরও পড়ুনঃ মুকুলের পথেই এবার তৃণমূলে ফিরলেন তাঁর রাজনৈতিক ‘শিষ্য’ তপন সিনহা।


তার মধ্যেই আজ রবির দুপুরে আচমকা ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি। আজ দুপুর ১২ টা নাগাদ দিল্লি জুড়ে অনুভূত হয়েছে কম্পন। ন্যাশন্যাল সেন্টার ফর সেসমলোজরির পক্ষ থেকে জানানো হয়েছে দেশের রাজধানীতে উপলব্ধ হওয়া ভূমিকম্পের মাত্র ছিল রিখটার স্কেলে ২.১। ভূমিকম্পের এপিসেন্টার ছিল নয়াদিল্লি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে, পাঞ্জাবি বাগ এলাকায়।
ছুটির দুপুরে কেঁপে উঠলো দিল্লি, ভূমিকম্পে আতঙ্ক রাজধানীতে। সূত্রের খবর আজকের কম্পন মাটি থেকে ৭ কিলোমিটার ভেতরে অনুভূত হয়েছে। মৃদু ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি হলেও এখনো হতাহতের কোন সন্ধান পাওয়া যায়নি। তবে আচমকা এই কম্পনে আতঙ্ক ছড়িয়েছে দিল্লি জুড়ে।







