সংগঠনের দিক থেকে ক্রমাগত ক্ষয়িষ্ণু অবস্থা দেখা দিয়েছে দেশের সবচেয়ে পুরাতন দল কংগ্রেসের। এমত অবস্থায় ২৪ এর নির্বাচনের দিকে তাকিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোরকে যোগদানের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু কংগ্রেসের যোগদানের প্রস্তাব ফেরালেন প্রশান্ত কিশোর। মঙ্গলবার ট্যুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি।
কিছু দিনের মধ্যেই দেশের সবচেয়ে পুরাতন দলের সদস্য হতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এই জল্পনা জাতীয় রাজনীতিতে জোরালো হতে শুরু করেছে। এরই মধ্যে কংগ্রেস বিরোধী চন্দ্রশেখরের সঙ্গে বৈঠকে পিকে। শনিবার থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বাসভবনে রয়েছেন তিনি। রবিবার সকালেও প্রগতি ভবনে তাঁকে দেখা গেছে।
সূত্রের খবর, কংগ্রেসের ভবিষ্যতের রূপরেখা প্রশান্তের ৬০০ স্লাইডে তৈরি হয়েছে। তা নিয়ে আলোচনা কংগ্রেসের অন্দরে। আগামীকাল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে বিস্তারিত জানাবেন তিনি। শোনা যাচ্ছে, ওই দিনের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাহুল গান্ধী এবং কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরার।
একাধিক রাজ্যের নির্বাচনে অস্তিত্ব সঙ্কটে পড়েছে কংগ্রেস। দলীয় সংগঠনের পুনরুদ্ধারের বিষয়ে জোর দিতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড। তার ওপর আগামী দুই বছরে একাধিক রাজ্যের নির্বাচন এবং ২৪ এর নির্বাচনে স্ট্র্যাটেজি কী হবে? সেদিকেও নজর রয়েছে ২৪ নম্বর আকবর রোডের। ঠিক তারই আগে গান্ধী সাক্ষাতে পিকে। সেইসঙ্গে জোরালো হয়েছে তাঁর কংগ্রেস যোগের জল্পনা।
দীর্ঘ সময় খামোশ ছিলেন। এরপর যোগদান করলেন তৃণমূলে। আসানসোলের উপনির্বাচনে তিনি প্রার্থী। স্বীকার করলেন তাঁর তৃণমূলে তৃণমূলে যোগদানে ভুমিকা ছিল পিকে ও যশবন্তর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া আক্রমণ নির্বাচনী উপদেষ্টা প্রশান্ত কিশোরের। তিনি বলেন, ২৪ এর নির্বাচনের সঙ্গে রাজ্য নির্বাচনের কোনও সম্পর্ক নেই। এটা আসলে বিরোধীদের দুর্বল করে দেওয়ার প্রয়াস।
সম্পর্ক এতটাই তলানিতে ঠেকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে আইপ্যাক। পরে অবশ্য ফলো করেছিল তাঁরা। কিন্তু সম্পর্কের তিক্ততা নিয়ে শব্দ ব্যয় করেননি কেউই। এখন সম্পর্কের দুরত্ব কমল আইপ্যাক-তৃণমূলের। ফের জেলাস্তরে কাজ শুরু করেছে প্রশান্ত কিশোরের সংস্থা।