২৪ এর নির্বাচনের সঙ্গে রাজ্য নির্বাচনের কোনও সম্পর্ক নেই, ‘মোদির চালাকি’, কড়া আক্রমণ পিকের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল ৫ রাজ্যের নির্বাচনে ৪ রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। দলের এই জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা, ২২ এর নির্বাচন স্থির করে দিচ্ছে ২৪ এর ভবিষ্যৎ। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া আক্রমণ নির্বাচনী উপদেষ্টা প্রশান্ত কিশোরের। তিনি বলেন, ২৪ এর নির্বাচনের সঙ্গে রাজ্য নির্বাচনের কোনও সম্পর্ক নেই। এটা আসলে বিরোধীদের দুর্বল করে দেওয়ার প্রয়াস। 

আরও পড়ুনঃ Uttar Pradesh: কে হবেন যোগীর ডেপুটি? বড় প্রশ্নের সম্মুখীন বিজেপি

এদিন ট্যুইট করে প্রশান্ত কিশোর জানিয়েছেন, ২৪ এর নির্বাচনে সারা ভারত জুড়ে লড়াই হবে এবং সিদ্ধান্তও সেখানে নেওয়া হবে। কিন্তু কোনও রাজ্যে নয়। সাহেব এটা খুব ভালো করে জানেন। বিরোধীদের ছত্রভঙ্গ করার পরিকল্পনা করছেন। এধরনের মিথ্যে প্ররোচনায় পা দেবেন না।

গতকাল ৪ রাজ্যে বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ২০১৯ এর নির্বাচনের ফলাফল ২০১৭ এর নির্বাচনের ফলাফলের সময়েই অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল। আমি এখন বলতেই পারি এবারেও একই ফলাফল হতে চলেছে। ২০২২ এর নির্বাচনের ফলাফল থেকে ২০২৪ এর ফলাফলের আভাস মিলছে।

২৪ এর নির্বাচনের সঙ্গে রাজ্য নির্বাচনের কোনও সম্পর্ক নেই, মিথ্যা প্ররোচনা দাবী পিকের 

২৪ এর নির্বাচনের সঙ্গে রাজ্য নির্বাচনের কোনও সম্পর্ক নেই, মিথ্যা প্ররোচনা দাবী পিকের 
২৪ এর নির্বাচনের সঙ্গে রাজ্য নির্বাচনের কোনও সম্পর্ক নেই, মিথ্যা প্ররোচনা দাবী পিকের 

উল্লেখ্য, বাংলায় বিজেপির জয়ের রথ আটকে দেওয়ার পর দিল্লি দখলের পরিকল্পনা নিয়েছেন তৃণমূল। জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী মুখ হিসাবে তুলে ধরতে বিশেষ ভূমিকা পালন করছেন প্রশান্ত কিশোর। সমস্ত বিরোধী দলের নেতাদের এক সুতোয় বাঁধার কাজটিও শুরু করেছেন তিনি। কিন্তু সেই কাজ শুরু হওয়ার আগেই পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল বিরোধী দলের নেতাদের মনোবল ভেঙে দিতে পারে। তাই আগে থেকে স্তর্ক করলেন পিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর