নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয়বার জয়ে উত্তরপ্রদেশে নতুন রেকর্ড গড়েছে গেরুয়া শিবির। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দ্বিতীয়বার সরকার গঠন করা এখন সময়ের অপেক্ষা। কিন্তু শুরুতেই প্রশ্ন উঠছে যোগীর ডেপুটি পদ নিয়ে। কারণ, বিজেপির জয় নিশ্চিত হলেও পরাজিত হয়েছেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাহলে কে হবেন যোগীর ডেপুটি?
আরও পড়ুনঃ BJP-র জয়ে Ukraine-Russia যুদ্ধের প্রভাব, কিভাবে? ব্যাখ্যা করলেন নরেন্দ্র মোদি!


উত্তরপ্রদেশের সিরাথু কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। সমাজবাদী পার্টি আপনা দল কামেরাবাদীর প্রার্থী পল্লবী প্যাটেলের কাছে পরাজিত হয়েছেন তিনি। গতকাল গণনার শুরুতে এগিয়ে ছিলেন উপমুখ্যমন্ত্রী। কিন্তু শেষে তিনি পরাজিত হয়েছেন।
শুধুমাত্র কেশব প্রসাদ মৌর্য নয়, যোগী আদিত্যনাথের কেবিনেটের আরও ১০ মন্ত্রী পরাজিত হয়েছেন। প্রার্থী হননি যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ দীনেশ শর্মা। তাই এখন প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশের বিজেপির উপমুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে।
কে হবেন যোগীর ডেপুটি? বিজেপির অন্দরে নতুন প্রশ্ন

যদিও রাজনৈতিক মহলের ধারণা, উত্তরপ্রদেশে বিধান পরিষদের রাস্তা ধরে উপমুখ্যমন্ত্রীর পদে ফিরতে চলেছেন কেশব মৌর্য। কিন্তু তিনি উপমুখ্যমন্ত্রী পদে থাকবেন কি না সেটা অবশ্যই নির্ধারণ করবেন দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা।










