Prashant Kishore: কংগ্রেসের যোগদানের প্রস্তাব ফেরালেন প্রশান্ত, নেতৃত্বকে দিলেন বিশেষ পরামর্শ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংগঠনের দিক থেকে ক্রমাগত ক্ষয়িষ্ণু অবস্থা দেখা দিয়েছে দেশের সবচেয়ে পুরাতন দল কংগ্রেসের। এমত অবস্থায় ২৪ এর নির্বাচনের দিকে তাকিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোরকে যোগদানের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু কংগ্রেসের যোগদানের প্রস্তাব ফেরালেন প্রশান্ত কিশোর। মঙ্গলবার ট্যুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Sohini-Ranajay: ‘একা। এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি’: সোহিনী, তাহলে কি প্রেম ভাঙল? জোর জল্পনা টলিউডে

Speculation rises of joining congress as Prashant Kishor meets Sonia, Rahul  Gandhi dgtl - Anandabazar

ট্যুইট করে প্রশান্ত কিশোর বলেন, আমাকে এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপের সদস্য হিসাবে কংগ্রেস যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। আমার মনে হয়েছে কংগ্রেস নিজের ভবিষ্যতের কথা ভেবে তৃণমূল স্তরে সাংগঠনিক ভাগে বিশেষ জোর দিক। আপাতত কংগ্রেসের পরিবর্তনে এটা জরুরী।

একইসঙ্গে ট্যুইট করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, প্রশান্ত কিশোরের আলোচনার পর কংগ্রেস সভানেত্রী এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ ২০২৪ গঠন করেন। দলের সদস্য হিসেবে, গুরু দায়িত্ব অর্পণ করে তাতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল প্রশান্ত কিশোরকে। কিন্তু তিনি আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। তবে উনি দলের জন্য যে চেষ্টা করেছেন, যে পরামর্শ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।

কংগ্রেসের যোগদানের প্রস্তাব ফেরালেন প্রশান্ত, তাহলে তাঁর ভূমিকা কী 

কংগ্রেসের যোগদানের প্রস্তাব ফেরালেন প্রশান্ত, তাহলে তাঁর ভূমিকা কী 
কংগ্রেসের যোগদানের প্রস্তাব ফেরালেন প্রশান্ত, তাহলে তাঁর ভূমিকা কী 

গত কয়েক সপ্তাহ ধরেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেন প্রশান্ত কিশোর। বৈঠক করেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে। তখন থেকেই তপিকের কংগ্রেসে যোগদান ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছিল। এখন সেই জল্পনার অবসান ঘটালেন নিজেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন