Sohini-Ranajay: ‘একা। এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি’: সোহিনী, তাহলে কি প্রেম ভাঙল? জোর জল্পনা টলিউডে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার রাতে ইনস্টাগ্রামে বিস্ফোরক সোহিনী সরকার। দু’টি স্টোরিতে যেন দু’ভাবে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন। সোহিনী সরকার (Sohini Sarkar) আর রণজয় বিষ্ণু (Ranojay Bishnu)। টলিউডের ‘হ্যাপি কাপল’ বলেই পরিচিত তাঁরা। লিভ-ইন সম্পর্কে থাকছেন বেশ কয়েক মাস ধরে। কিন্তু সোমবার রাতে ইনস্টাগ্রামে যেন বোমা ফাটালেন সোহিনী (Tollywood)। স্পষ্ট লিখলেন, ‘আমি সিঙ্গল, এবং এই সিঙ্গল লাইফের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’

আরও পড়ুনঃ ওজন ঝরাতে ঘি-তেই ভরসা জাহ্নবীর, কিন্তু কিভাবে জানুন…

সোহিনীর (Sohini Sarkar) এমন ঘোষণায় কার্যত তোলপাড় শুরু হয়েছে। তবে কি রণজয়ের সঙ্গে সোহিনীর সম্পর্ক ভেঙে গেল? সম্পর্ক কি আর এগিয়ে নিয়ে যেতে চাইছেন না অভিনেত্রী? নইলে এমন ঘোষণার কী প্রয়োজন ছিল?

'একা। এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি': সোহিনী, তাহলে কি প্রেম ভাঙল? জোর জল্পনা টলিউডে
‘একা। এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি’: সোহিনী, তাহলে কি প্রেম ভাঙল? জোর জল্পনা টলিউডে

কী ভাবে? একটিতে তিনি লিখেছেন, ‘একা। এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’ আর একটিতে দাবি, ‘বেঁচে আছি বলেই ভুল শুধরে নেব, না হলে পরে অন্যায় হবে।’ তা হলে কি ফের বিচ্ছেদ টলিউডে? প্রেম ভাঙল সোহিনী-রণজয় বিষ্ণুর? মার্চ মাসে জন্মদিন ছিল রণজয়ের। সে দিনও প্রেমিকের পাশেই ছিলেন সোহিনী! সোহিনী ফোনে অধরা। রণজয় বলেছেন, ‘আমাদের বিচ্ছেদ হয়নি। প্রেম আছে। যেমন আগে ছিল।’

'একা। এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি': সোহিনী, তাহলে কি প্রেম ভাঙল? জোর জল্পনা টলিউডে
‘একা। এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি’: সোহিনী, তাহলে কি প্রেম ভাঙল? জোর জল্পনা টলিউডে

রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক নিয়ে কখনওই খুব একটা রাখঢাক করতে দেখা যায়নি অভিনেত্রীকে। মাঝেমধ্যেই তাঁরা একসঙ্গে এদিক ওদিক ঘুরতে যান। এমনকি গত মাসে রণজয়ের জন্মদিনও ধুমধাম করেই পালন করেছেন সোহিনী। সেই সোহিনীর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এমন বিচ্ছেদ ও একা থাকার পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে তুমুল।

জানুয়ারিতে সিকিমে গোপনে বিয়ে সারেন প্রতীক বন্দ্যোপাধ্যায়-অঙ্কিতা চক্রবর্তী। নবদম্পতির ভাগ করা ছবি অনুযায়ী, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহিনী। সেখানে কিন্তু উপস্থিত ছিলেন না রণজয়। সোহিনী এই মন্তব্য পোস্ট করার পর থেকেই টলিপাড়ায় তুমুল শোরগোল। যদিও রণজয়ের দাবি, সবটাই কথার কথা। নিজের মনে জমে থাকা অনুভূতি ভাগ করেছেন তাঁর সঙ্গিনী। বিষয়টি ততটাও চর্চার মতো নয়।

‘একা। এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি’: সোহিনী, তাহলে কি প্রেম ভাঙল? জোর জল্পনা টলিউডে

sohini 2020 1 22 8 51 0 thumbnail

তবে রণজয় অবশ্য অন্য কথা বলছেন। তিনি একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন সোহিনীর সঙ্গে তাঁর সম্পর্ক ঠিকই রয়েছে। কোনও গোলমাল হয়নি। অন্য কোনও কারণে ওই পোস্ট তিনি করেছেন। রণজয় যাই বলুন, টলিউডে গুঞ্জন থামছে না। আর সেই গুঞ্জন উস্কে দিয়েছেন সোহিনী নিজেই। বৈশাখের দাবদাহই সেই প্রেমের রসায়নে ফাটল ধরালো? রণজয় তাঁর মতো করে জবাব দিয়েছেন। এখন দেখার, সোহিনী কি বলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত