Prashant Kishore: কংগ্রেসের ভবিষ্যতের রূপরেখা প্রশান্তের ৬০০ স্লাইডে! রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক বছরের নির্বাচনে ক্রমাগত আলগা হচ্ছে কংগ্রেস। আগামী দিনে কী হবে দলের রণনীতি? তা নির্ধারণের জন্য গত কয়েকদিন যাবদ নয়াদিল্লির ১০ জনপথে দফায় দফায় আলোচনা চলছে। সম্প্রতি কংগ্রেসের আলোচনায় উঠেছে প্রশান্ত কিশোরের প্রসঙ্গ। তিনি কী যোগদান করবেন? নাকি ভোটকুশলি হিসাবে কাজ করবেন? শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই দেশের সবচেয়ে পুরাতন দলে যোগদান করতে চলেছেন তিনি। 

আরও পড়ুনঃ Bengal Global Summit 2022: আগামী এক বছরের মধ্যে ফের সম্মেলন, বাংলাকে ডেস্টিনেশন করার লক্ষ্যে ঘোষণা মমতার

সূত্রের খবর, কংগ্রেসের ভবিষ্যতের রূপরেখা প্রশান্তের ৬০০ স্লাইডে তৈরি হয়েছে। তা নিয়ে আলোচনা কংগ্রেসের অন্দরে। আগামীকাল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে বিস্তারিত জানাবেন তিনি। শোনা যাচ্ছে, ওই দিনের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাহুল গান্ধী এবং কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরার। সূত্রের খবর, এরপর তিন থেকে চার দিনের মধ্যে কংগ্রেসে যোগদান করবেন তিনি।

Can Prashant Kishore help Congress win 2024?

কংগ্রেস সূত্রে খবর, প্রশান্ত কিশোরের তরফে যে ৬০০ স্লাইডের রূপরেখা জমা দেওয়া হয়েছে তা নিয়েই বিশেষ কমিটির বৈঠক হচ্ছে। সেখানে শুধুমাত্র লোকসভা নির্বাচন নয়, সেইসঙ্গে চলতি বছর এবং আগামী বছরে যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেবিষয়েও আলোচনা করা হবে। সূত্রের খবর, স্লাইডে উল্লেখ্য রয়েছে উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশায় একাই লড়ুক কংগ্রেস। এর পাশাপাশি তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে জোটসঙ্গীদের নিয়ে লড়াই করুক কংগ্রেস।

কংগ্রেসের ভবিষ্যতের রূপরেখা প্রশান্তের ৬০০ স্লাইডে! যোগদান কবে? 
কংগ্রেসের ভবিষ্যতের রূপরেখা প্রশান্তের ৬০০ স্লাইডে! যোগদান কবে? 

তবে গত কয়েকদিন যাবদ একাধিক দফায় কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। সেখানেই দলের রূপরেখা নিয়ে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন তিনি। সূত্রের খবর, প্রশান্ত কিশোর নিজেও মনে করেন ২৪ এর নির্বাচনে মোদিকে গদিচ্যুত করতে গেলে বিরোধী পক্ষদের একজোট হতে হবে। সেখানে কংগ্রেসের উপস্থিতি আবশ্যক। তাই কংগ্রেসে যোগদান দিয়েই সাংগঠনিক খোলনলচে বদলাতে চাইছেন তিনি।

কংগ্রেসের ভবিষ্যতের রূপরেখা প্রশান্তের ৬০০ স্লাইডে! যোগদান কবে? 

কংগ্রেসের ভবিষ্যতের রূপরেখা প্রশান্তের ৬০০ স্লাইডে! যোগদান কবে? 
কংগ্রেসের ভবিষ্যতের রূপরেখা প্রশান্তের ৬০০ স্লাইডে! যোগদান কবে? 

২০২১ এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এমকে স্ট্যালিনের জয়ের পরেই প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল কংগ্রেসের। কিন্তু সেবার সমঝোতার কোনও রাস্তা বের হয়নি। তাই পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলে দলের ভরাডুবির পর আরও একবার পিকের সঙ্গে আলোচনায় বসলেন কংগ্রেস হাইকম্যান্ড। সূত্রের খবর, ২০২৪ এর নির্বাচন সহ আগামী দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত