Bengal Global Summit 2022: আগামী এক বছরের মধ্যে ফের সম্মেলন, বাংলাকে ডেস্টিনেশন করার লক্ষ্যে ঘোষণা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী এক বছরের মধ্যে ফের সম্মেলন। বৃহস্পতিবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ২০২৩ এর ১,২ এবং ৩ তারিখ বসবে সম্মেলন। তবে দুই দিনের সম্মেলনে বিরাট বিনিয়গ হয়েছে এই কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুনঃ বাংলার আমলা ও পুলিশ কর্তারা রাজনৈতিক পোশাক ছেড়ে ফেলুন, ২৪ ঘন্টা পরেই রাজ্যকে আক্রমণ রাজ্যপালের

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু কলকাতা নয়, সারা বাংলায় এই সাফল্য ছড়িয়ে পড়েছে। শিল্পের স্বার্থে কমিটি তৈরি করা হচ্ছে। প্রত্যেক মাসে বৈঠকে বসবে সেই কমিটি। ১৩৭ টি মউ স্বাক্ষরিত হয়েছে এই সম্মেলনে।

WhatsApp Image 2022 04 20 at 5.00.36 PM

তাঁর কথায়, মাত্র দু’দিনের সম্মেলনে গত ২ দিনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে। যেখানে গত ৫ বারের বিজিবিএসে ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছিল। সেইসঙ্গে প্রায় ৪০ লক্ষ চাকরীর প্রস্তাব এসেছে বলেও ঘোষণা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, ৪২ টি দেশের ৪৩০০ জন প্রতিনিধি এবারের সম্মেলনে এসেছেন। এ থেকেই প্রমাণিত হয়েছে এবারের সম্মেলন সাফল্য কতটা পেয়েছে। এখন শিল্পই আমার পরবর্তী গন্তব্য। কৃষির জন্য আমরা ক্রমাগত কাজ করে চলেছি। দেউচা-পাঁচামি অপেক্ষা করছে। জঙ্গলসুন্দরী প্রকল্প চালু হওয়ার পথে।

আগামী এক বছরের মধ্যে ফের সম্মেলন, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী 

আগামী এক বছরের মধ্যে ফের সম্মেলন, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী 
আগামী এক বছরের মধ্যে ফের সম্মেলন, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আমি যখন কয়েক মাস আগে অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই শিল্প সম্মেলনের কথা বলেছিলাম, তখন তাঁরা বলেছিলেন, কী করে হবে? এখন তো মহামারী পর্ব চলছে। আমি বলেছিলাম, কনফিডেন্স রাখলেই হবে। আজকে সেটা হল। এবং খুব ভাল ভাবে হল। বিপর্যয় আসবে, যাবে কিন্তু জীবন, জীবিকা থেমে থাকবে না। আগামী ১০ বছরে বাংলা এমন একটা জায়গায় যাবে যেখানে কেউ ধরতে পারবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন