নজরবন্দি ব্যুরোঃ কিছু দিনের মধ্যেই দেশের সবচেয়ে পুরাতন দলের সদস্য হতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এই জল্পনা জাতীয় রাজনীতিতে জোরালো হতে শুরু করেছে। এরই মধ্যে কংগ্রেস বিরোধী চন্দ্রশেখরের সঙ্গে বৈঠকে পিকে। শনিবার থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বাসভবনে রয়েছেন তিনি। রবিবার সকালেও প্রগতি ভবনে তাঁকে দেখা গেছে।
আরও পড়ুনঃ Anubrata Mondal: অসুস্থতার কারণ দেখিয়ে বাড়িতেই থাকছে কেষ্ট, এবার দুয়ারে সিবিআই!


সূত্রের খবর, শনিবার হায়দ্রাবাদে প্রগতি ভবনে উপস্থিত হয়েছেন তিনি। সেখানেই একাধিক দফায় দুই পক্ষের মধ্যে বৈঠক শুরু হয়েছে। প্রায় সারারাত দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলা জানা যায়। যদিও এবিষয়ে আগেই স্পষ্ট করেছিলেন কেসি রাও। দুই পক্ষের মধ্যে বিধানসভা এবং লোকসভা নির্বাচনের রণনীতি নিয়ে আলোচনা হচ্ছে তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কংগ্রেসের সঙ্গে বৈঠকের পর এখন কী নিয়ে আলোচনা হতে পারে তা জল্পনা মাথাচাড়া দিয়েছে।

কংগ্রেস সূত্রে খবর, হাইকম্যান্ডকে দেওয়া প্রস্তাবে কেসিআরের সঙ্গে জোটের বিষয়ে উল্লেখ্য করেছেন প্রশান্ত কিশোর। কিন্তু তা কোনওভাবেই মেনে নিচ্ছে না তেলেঙ্গানার প্রধান বিরোধী দলের নেতারা। আগামী মাসেই নির্বাচনের প্রস্তুতি পর্বে প্রচারে যাওয়ার কথা রাহুল গান্ধীর। কিন্তু ঠিক তার আগে পিকের সঙ্গে কেসিআরের বৈঠকে বেজায় খাপ্পা কংগ্রেস নেতৃত্ব।


কংগ্রেস বিরোধী চন্দ্রশেখরের সঙ্গে বৈঠকে পিকে, তুমুল জল্পনা

তবে কী প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে চুক্তি শেষ করতেই কী এই বৈঠক? নাকি কংগ্রেসে যোগদান করলেও তেলেঙ্গানায় কেসিআরের সঙ্গে আইপ্যাকের কাজ চলবে বরং দূরত্ব বজায় রাখবেন পিকে? এই প্রশ্ন ইতিমধ্যেই মাথাচাড়া দিতে শুরু করেছে।







