Anubrata Mondal: অসুস্থতার কারণ দেখিয়ে বাড়িতেই থাকছে কেষ্ট, এবার দুয়ারে সিবিআই!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এসএসকেএম থেকে ছাড়া পেতেই সিবিআইয়ের জোড়া তলব বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শনিবার গরু পাচারকাণ্ডে তলব করা হয়েছিল কেষ্টকে। এরপর রবিবার দুপুর আড়াইটে নাগাদ ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিজিও কমপ্লেক্সে ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে বাড়িতেই থাকছে কেষ্ট।

আরও পড়ুনঃ Tapan Kandu Murder: খুনের মামলা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, তপন কান্দুর ছেলে প্রাণনাশের হুমকি

কিন্তু অনুব্রত জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী বিভাগ। অসুস্থতার কারণে সিজিও কমপ্লেএক্সে হাজির না হলেও এবার অনুব্রতর বাড়িতে যেতে পারে সিবিআই। এমনই জানাচ্ছে তাঁর আইনজীবী। আইনজীবীর তরফে জানানো হয়েছে, বুকে ব্যাথ রয়েছে। ওনার দুটো আর্টারি ব্লকেজ রয়েছে। আগের থেকে আরও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সিবিআইকে এবিষয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।

LIVE UPDATES: হাসপাতালে ভর্তি নেওয়া হল অনুব্রতকে, রয়েছে হৃদরোগের উপসর্গ;  পর্যবেক্ষণে মেডিকেল টিম / anubrata mondal has started for nizam palace to  meet cbi

শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ঘরে ফিরেও শান্তি নেই কেষ্টর। শনিবার ফের তলব করে সিবিআই। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখনও অবধি উপস্থিত হননি তিনি।

এরই সঙ্গে গোপালনগর গ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। কারণ, ঘটনায় একাধিক জিজ্ঞাসাবাদে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ্য করায় তলব করা হয়েছিল তাঁকে।

অসুস্থতার কারণ দেখিয়ে বাড়িতেই থাকছে কেষ্ট, জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে সিবিআই 

অসুস্থতার কারণ দেখিয়ে বাড়িতেই থাকছে কেষ্ট, জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে সিবিআই 
অসুস্থতার কারণ দেখিয়ে বাড়িতেই থাকছে কেষ্ট, জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে সিবিআই 

দুই সপ্তাহ পর শুক্রবার বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। এরপরেই তাঁকে তলব করল সিবিআই। এই মুহুর্তে চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন তিনি। ১৭ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল ছাড়া পেয়েছেন তিনি। ২৪ ঘন্টার মধ্যে তলব সিবিআইয়ের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর