নজরবন্দি ব্যুরোঃ দুই পক্ষের সম্পর্ক বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। এমনকি সম্পর্ক এতটাই তলানিতে ঠেকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে আইপ্যাক। পরে অবশ্য ফলো করেছিল তাঁরা। কিন্তু সম্পর্কের তিক্ততা নিয়ে শব্দ ব্যয় করেননি কেউই। এখন সম্পর্কের দুরত্ব কমল আইপ্যাক-তৃণমূলের। ফের জেলাস্তরে কাজ শুরু করেছে প্রশান্ত কিশোরের সংস্থা।
আরও পড়ুনঃ Viral News: ফ্রিজে রাখা খাবার খেয়েই বিপদ, পা বাদ গেল যুবকের


উল্লেখ্য, কয়েকদিন ধরেই তৃণমূল এবং প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের মধ্যে সম্পর্কের দুরত্ব বাড়ার খবর আসতে শুরু করেছিল। জেলাস্তরে আইপ্যাক কর্মীদের গতিবিধি কমে গিয়েছিল। কিন্তু দুরত্ব ঘুচিয়ে ফের কাজ শুরু করেছে আইপ্যাক। জেলার সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাদের কাছে পৌঁছে গেছে সেই বার্তাও। গত কয়েকদিন ধরে আইপ্যাকের তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি ফের সচল হতে শুরু করেছে।
প্রাথমিক স্তরে বেশ কয়েকটি বিষয়ের ওপর জোর দিতে চাইছে তৃণমূল। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল সর্বভারতীয় তৃণমূলের বিস্তার করা। জেলার সাংবাদিকদের সঙ্গে নেতাদের অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে তোলা। সেইসঙ্গে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম করে বেশী সংখ্যক গ্রুপে যোগদানের কথা বলা হয়েছে।
সম্পর্কের দুরত্ব কমল আইপ্যাক-তৃণমূলের! সাংগঠনিক স্তরে কাজ শুরু

উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর দলের ড্যামেজ কন্ট্রোল করতে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে ব্যবহার করেছিল তৃণমূল। এমনকি তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পিছনে আইপ্যাকের অবদান অনস্বীকার্য বলে মনে করছেন অনেকেই। আবার পুরভোটে দলের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলেরই একাংশ। সমস্ত বিতর্কের আবহে আবার তৃণমূলের হয়েই কাজ শুরু করল আইপ্যাক।









