ফের একবার ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে টেন্ডার পাইয়ে দেবার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানায় আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বললেন, ‘এটা প্রমাণিত চুরি। আইপ্যাককে সুবিধা করে দেওয়া হয়েছে। ১৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। পলিসি ম্যাটার অর্থাৎ নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনুমোদন দরকার। তিনি সেটা দিয়েছেন। তাই, এই দুর্নীতিতে তিনিও যুক্ত’।
পুরভোটের প্রচারে বেরিয়ে কল্যান বন্দোপাধ্যায় বলেন, ‘দালালি করার সময় অনেককেই পাওয়া যায়। এখন আইপ্যাক কোথায় গেল? কাজের সময় তো তাদের দেখি না। আমরাই হেঁটে হেঁটে প্রচার করছি। হাতে কাগজ গুঁজে যারা প্রার্থী সুপারিশ করেছিল তাদের তো দেখতে পাচ্ছি না।’
১০৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায় বাদ পড়তে পারেন। তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন পুরপ্রশাসক বোর্ডের সদস্য সুশান্ত ঘোষ (স্বরূপ)। যার ১০৭ নম্বর ওয়ার্ড এ বার তফসিলি জাতির জন্য সংরক্ষিত।