Sougata Roy: আইপ্যাকের প্রসঙ্গে মুখ খুলেছিলেন সৌগত, সতর্ক করলেন সুদীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিন কয়েক ধরে আইপ্যাকের সঙ্গে দুরত্ব বাড়তে শুরু করেছিল তৃণমূলের। এবিষয়ে আইপ্যাকের প্রসঙ্গে মুখ খুলেছিলেন সৌগত। পক্ষ নিয়েছিলেন তৃণমূলের উপদেষ্টা সংস্থার। এবার তাঁকে সতর্ক করলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সৌগত রায়কে এবিষয়ে মুখ মুলতে মানা করলেন সুদীপ। এমনটাই তৃণমূল সূত্রে খবর। 

আরও পড়ুনঃ Anubrata Mandol: গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের, সোমবার দিতে হবে হাজিরা

উল্লেখ্য, পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূলের প্রথম সারীর নেতাদের অভিযোগ তুলতে দেখা গিয়েছে আইপ্যাক সংস্থার বিরুদ্ধেও। কানাঘুষো শোনা গিয়েছিল আইপ্যাকের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করতে চলেছে তৃণমূল। তাই পুরাতন সৈনিকদের জেলা কোঅর্ডিনেটর পদে এনেছেন মমতা।

বিতর্কের আবহে আইপ্যাকের পক্ষ নিয়ে মুখ খোলেন দমদমের সাংসদ। তিনি বলেন, আইপ্যাকের সঙ্গে কী চুক্তি ছিল জানিনা। কিন্তু সেই চুক্তি ভেঙে গেছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের পিছনে আইপ্যাকের অবদান রয়েছে। ক্ষতি না হলেও অসুবিধা তো হবেই।

আইপ্যাকের প্রসঙ্গে মুখ খুলেছিলেন সৌগত, সতর্কবার্তা দলের 

Bengal election: TMC asks EC to club last three phases of polling again -  Elections News

তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। সম্প্রতি আইপ্যাকের কার্যকরীতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি ৪ ফেব্রুয়ারি থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে সেভাবে আপডেট কিছু দেখা যাচ্ছে না। তাই সাংসদ সৌগত রায়ের বক্তব্যকে একেবারেই অমূলক হিসাবে মনে করছে না রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত