Anubrata Mandol: গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের, সোমবার দিতে হবে হাজিরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরুপাচারকাণ্ডে এবার সিবিআইয়ের তলব বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সোমবার কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। অভিনেতা সাংসদ দেবের পর গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের।

আরও পড়ুনঃ Post Poll Violence: অভিযুুক্তদের হদিশ দিলেই মিলবে নগদ পুরষ্কার, কাঁকুড়্গাছির অভিজিৎ খুনে ঘোষণা সিবিআইয়ের

সিবিআই সূত্রে খবর, আগামী সোমবার সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে। সিবিআই সূত্রে খবর, একাধিক সাক্ষীদের বয়ানে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম উঠে আসার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই। সিবিআই  আধিকারিকদের সন্দেহ, তাঁদের হাতে যে তথ্য উঠে এসেছে তাতে মনে করা হচ্ছে গরু পাচারকারীদের সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগাযোগ রয়েছে। এমনটাই সূত্রে খবর।

সিবিআই সূত্রে খবর, সাক্ষীদের বয়ান নেওয়ার সময়েই অনুব্রত মণ্ডলের নাম একাধিকবার সাক্ষীদের বয়ানে উঠে এসেছিল। গত দুই মাস ধরে সেবিষয়ে তথ্য প্রমাণ জোগাড় করার কাজ চালাচ্ছিল সিবিআইয়ের গোয়েন্দারা।

উল্লেখ্য, কয়েকমাস আগেই গরুপাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গরুপাচার কাণ্ডে নোটিশ দিয়েছিল সিবিআই। সেবার করোনার প্রকোপ এবং শরীর খারাপের অজুহাতে তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি। এই নিয়ে তাঁকে দ্বিতীয়বার নোটিশ দিল সিবিআই।

গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের, দেবের পর অনুব্রত 

গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের, দেবের পর অনুব্রত 
গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের, দেবের পর অনুব্রত 

কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। সেবারেও শরীর খারাপের অজুহাতে বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন তিনি। দিন কয়েক পরেই তাঁকে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন