Kolkata Municipal Election 2021: ওয়ার্ড বদল তৃণমূলের বহু প্রভাবশালী কাউন্সিলরের, দেখুন সম্ভাব্য প্রার্থীদের নাম!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ Kolkata Municipal Election 2021: বৃহস্পতিবার কলকাতা পুরভোটের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামীকাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। তৃণমূল সূত্রে খবর, গোটা কলকাতা জুড়ে তৃণমূলের সার্ভে শেষ করেছে আইপ্যাকের টিম। এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছেন স্বচ্ছ ভাবমুর্তি সম্পন্ন নেতারা। আসতে পারে নতুন মুখ। সূত্রের দাবি, মেয়র পদপ্রার্থী বাবুল সুপ্রিয়। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন একাধিক কো-অর্ডিনেটররা।

আরও পড়ুনঃ কবে হবে রাজ্যের সমস্ত পুরভোট, আদালতকে জানাল রাজ্য

তৃণমূল সূত্রে খবর, এবারের নির্বাচনে স্বচ্ছ ভাবমুর্তি সম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দিচ্ছে তৃণমূল। কোনও প্রত্যাশিত প্রার্থীদের নামের সঙ্গে দুর্নীতি জড়িয়ে থাকলে তা খতিয়ে দেখবেন দলীয় নেতৃত্ব। আসন্ন নির্বাচনে প্রচুর নতুন মুখের সম্ভাবনাও রয়েছে। সংরক্ষনের গেরোতে ওয়ার্ড বদল হতে পারে তৃণমূলের বহু প্রভাবশালী কাউন্সিলরের। তবে পুরপ্রশাসক ফিরহাদ হাকিম ফের ৮২ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল।

ওয়ার্ড বদল তৃণমূলের বহু প্রভাবশালী কাউন্সিলরের। যার মধ্যে অন্যতম হলেন, পুরপ্রশাসক বোর্ডের সদস্য রতন দে। এখন রতন ৯৩ নং ওয়ার্ডের কাউন্সিলর। তাকে পাঠানো হতে পারে ৮৯ নম্বর ওয়ার্ডে। ৮৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মজুমদার টিকিট না পাওয়ার সম্ভাবনা প্রবল। ৮৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মালা রায় কে টিকিট না দিয়ে তাঁর স্থানে টিকিট দেওয়া হতে পারে বৈশ্বানর চট্টোপাধ্যায়কে। ‘এক ব্যক্তি এক পদ নীতি’-র কারণেই এই সিদ্ধান্ত।

১০৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায় বাদ পড়তে পারেন। তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন পুরপ্রশাসক বোর্ডের সদস্য সুশান্ত ঘোষ (স্বরূপ)। যার ১০৭ নম্বর ওয়ার্ড এ বার তফসিলি জাতির জন্য সংরক্ষিত। অরূপ চক্রবর্তীকে ১১০ নং ওয়ার্ড থেকে সরিয়ে নিয়ে আসা হতে পারে ১০৩ নং ওয়ার্ডে। তাঁর আসনটি মহিলাদের জন্যে সংরক্ষিত হয়ে গিয়েছে।

মহিলা সংরক্ষণের কারণে ১২৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর ঘনশ্রী বাগকে আনা হতে পারে ১২৬ নম্বর ওয়ার্ডে। ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্ত্রী জাভেদ খানের স্ত্রী রাফাত জাভেদের জায়গায় প্রার্থী হতে পারেন জাভেদ পুত্র ফৈয়াজ আহমেদ খান। ৭৮ নম্বর ওয়ার্ডটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ায় নিজামুদ্দিন শামসকে পাঠানো হতে পারে ৭৫ নম্বর ওয়ার্ডে।

৮৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে পারেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর পুত্র সৌরভ বসু। ১২১ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে পারেন অভিনেতা তথা তৃণমূলে যুবনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ৭৩ নং ওয়ার্ডে প্রার্থী হতে পারেন বর্তমান কাউন্সিলর রতন মালাকার। রপ্রশাসক বোর্ডের সদস্য তারক সিংহ ও তাঁর পুত্র অমিত ও কন্যা কৃষ্ণা যথাক্রমে ১১৬,১১৭ ও ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এদের মধ্যে ২ জন কে এবার প্রার্থী না করার সম্ভাবনা।

Kolkata Municipal Election 2021: ওয়ার্ড বদল তৃণমূলের বহু প্রভাবশালী কাউন্সিলরের

Kolkata Municipal Election 2021: ওয়ার্ড বদল তৃণমূলের বহু প্রভাবশালী কাউন্সিলরের
Kolkata Municipal Election 2021: ওয়ার্ড বদল তৃণমূলের বহু প্রভাবশালী কাউন্সিলরের

অন্যদিকে, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের ৫৯ নম্বর ওয়ার্ডটি মহিলা সংরক্ষণের আওতায় পড়ে গিয়েছে। তাই তাঁকে পাঠানো হতে পারে ২৯ নম্বর ওয়ার্ডে। তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন প্রভাবশালী কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। বাবুল কে প্রার্থী করা হতে পারে বলে খবর। কিন্তু কোন ওয়ার্ডে তাঁর ইঙ্গিত মেলেনি। কয়েকদিনে আগেই জল্পনা চলছিল এক ব্যক্তি এক পদ নীতির কোপে পড়ে মেয়রের পদ খোয়াতে চলেছেন ফিরহাদ হাকিম। তবে এই জল্পনা থেকে দূরে থেকে দলীয় নেতৃত্বের দিকে বল ঠেলে দিয়েছেন ফিরহাদ। ফিরহাদের বিকল্প হিসাবে শোনা যাচ্ছিল বাবুল সুপ্রিয়র নাম। যদিও তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর