PK meets Gandhi: গান্ধী সাক্ষাতে পিকে, কংগ্রেস যোগের জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একাধিক রাজ্যের নির্বাচনে অস্তিত্ব সঙ্কটে পড়েছে কংগ্রেস। দলীয় সংগঠনের পুনরুদ্ধারের বিষয়ে জোর দিতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড। তার ওপর আগামী দুই বছরে একাধিক রাজ্যের নির্বাচন এবং ২৪ এর নির্বাচনে স্ট্র্যাটেজি কী হবে? সেদিকেও নজর রয়েছে ২৪ নম্বর আকবর রোডের। ঠিক তারই আগে গান্ধী সাক্ষাতে পিকে। সেইসঙ্গে জোরালো হয়েছে তাঁর কংগ্রেস যোগের জল্পনা। 

আরও পড়ুনঃ By-Election 2022 Result: দশম রাউন্ডের শেষে এগিয়ে বাবুল সুপ্রিয়, আসানসোলে ‘খামোশ’ বিরোধীরা

সূত্রের খবর, শনিবার দুই পক্ষের মধ্যে চলছে বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কেসি ভেনুগোপাল। এর আগেও একাধিকবার বৈঠকে বসেছেন দুই পক্ষ। কিন্তু সমঝোতার কোনও রাস্তা মেলেনি। কিন্তু এবার পাঞ্জাব হাতছাড়া হতেই প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসলেন কংগ্রেস নেতৃত্ব।

Prashant Kishor meets Rahul Gandhi, sets off political buzz | India News

সূত্রের খবর, দুই পক্ষের মধ্যে ২৪ এর নির্বাচনেরত ব্লু প্রিন্ট  নিয়েই আলোচনা হচ্ছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে প্রশান্ত কিশোরকে। তবে নির্বাচনী উপদেষ্টা হয়ে কাজ করবেন নাকি কংগ্রেসে যোগদান দিয়ে সক্রিয় রাজনীতিতে নামবেন প্রশান্ত কিশোর? তা এখনই বলা সম্ভব নয়।

গান্ধী সাক্ষাতে পিকে, সক্রিয় রাজনীতি নাকি নির্বাচনী উপদেষ্টা? 

গান্ধী সাক্ষাতে পিকে, সক্রিয় রাজনীতি নাকি নির্বাচনী উপদেষ্টা? 
গান্ধী সাক্ষাতে পিকে, সক্রিয় রাজনীতি নাকি নির্বাচনী উপদেষ্টা?

গত বছরেই বাংলায় মমতা এবং তামিলনাড়ুতে স্ট্যালিনের জয়ের পর কংগ্রেসের সঙ্গে বৈঠকে বসেন পিকে। কিন্তু সমঝোতার পক্ষে সবুজ সংকেত মেলেনি কোনও পক্ষ থেকেই। সেবার প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগের জল্পনা জোরালো হলেও সেই জল্পনার অবসান ঘটান নিজেই। এখন দ্বিতীয় দফার বৈঠকে কী পদক্ষেপ নেন তিনি? সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত