নজরবন্দি ব্যুরোঃ উপনির্বাচনের ফলাফলের দিনেও টানটান উত্তেজনা আসানসোল এবং বালিগঞ্জে। দশম রাউন্ডের শেষে এগিয়ে বাবুল সুপ্রিয়। ৮ হাজার ভোটে এগিয়ে রয়েছে তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপি(আই)এম প্রার্থী শায়রা শাহ হালিম। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী। চার নম্বরে রয়েছে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।
আরও পড়ুনঃ জেনেনিন নিত্য প্রয়োজনীয় কোন সামগ্রি কত দিন ব্যবহার করবেন।


অন্যদিকে টানটান উত্তেজনা আসানসোলে। শুরুতে পিছিয়ে থাকার পর প্রথম স্থানে উঠে এসেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এই মুহুর্তে ৬২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এই কেন্দ্রে অনেকটাই পিছিয়ে রয়েছে বাম এবং কংগ্রেস।

তবে উল্লেখযোগ্য হিয়াবে নজর কেড়েছেন বাম প্রার্থী শায়রা শাহ হালিম। বাবুলের সঙ্গে তাঁর মার্জিন খুব কাছাকাছি। দ্বিতীয় স্থানে থাকলেও এই কেন্দ্রে অনেকটাই ভোট ফেরাতে সক্ষম হয়েছে বামেরা। এবিষয়ে কোনও সন্দেহ নেই। উপনির্বাচনে বাবুলের জয় হলেও রাজনৈতিক মহলের নজরে ফলাফল।


দশম রাউন্ডের শেষে এগিয়ে বাবুল সুপ্রিয়, এগিয়ে শত্রুঘ্ন সিনহা

সাম্প্রতিককালে রাজ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনা সামনে রেখে সুর চড়িয়েছিল বিরোধীরা। নির্বাচনের প্রচারে নেমে এই ইস্যুগুলিকেও সামনে রেখেছিল তাঁরা। কিন্তু তা ধোপে টিকল না। আসানসোলে ফলাফল দেখে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, যে ট্রেন্ড চলছে তা ইতিবাচক। আমি খুশি যে আসানসোলের মানুষ আমাকে হাত খুলে স্বাগত জানিয়েছেন।







