দিন কয়েক আগে জেলের মধ্যেই ‘প্যানিক অ্যাটাক’-এর শিকার হন তিনি। ঠিকমত কাজ করছেনা, ফুসফুস - হার্ট ও কিডনি... চরম সংকটজনক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএম হাসাপাতালের আইসিসিইউ তে লড়ছেন নিয়োগ দুর্নীতির অভিযুক্ত।
এর আগে এজলাসে একাধিকবার দেখাও হয়েছে দু’জনের। একে অপরের দিকে তাকিয়ে কখনও মিষ্টি হাসিও হেসেছেন। এবার আদালত কক্ষ থেকে বেরিয়ে কথা হল পার্থ-অর্পিতার। অর্পিতাকে দেখে পার্থ হাসিমুখে শুধু বলেন, ‘আসি, ভাল থেকো’।
এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল উত্তপ্ত। শুভেন্দুর মন্তব্যের ফলে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। একদিকে শুভেন্দু দাবি করছেন, জেলের মধ্যেও অপরাধীরা আরামপ্রিয় জীবনযাপন করছে, অন্যদিকে তৃণমূল অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে।
পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগ কেলেঙ্কারির মামলায় গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বিশেষ সিবিআই আদালতে হাজির করার পর গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করে।
পার্থের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সওয়াল করেন তাঁর আইনজীবী মুকুল রোহতগি। তিনি জানান, পার্থের বিরুদ্ধে আনা অভিযোগে সর্বোচ্চ সাজা সাত বছরের হলেও, তিনি ইতিমধ্যেই দুই বছরেরও বেশি সময় জেলে রয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করেন।
নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন প্রায় ২ বছর ধরে জেলে রয়েছেন পার্থ ও অর্পিতা। এই মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দুজন। সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীর বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয় । সেই সাথে উদ্ধার হয় প্রচুর গহনাও। এরপরেই যখনি এই মামলায় কোন নয়া মোড় দেখা দিয়েছে তখনই জেরা করা হয় পার্থ ও অর্পিতাকে।
ইডি সূত্রে খবর, পাটুলিতে ১৮ কাঠা জমি রয়েছে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট-এর নামে। পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়। ৭, ৭ , ৪ কাঠা ৩ টি জমি নিয়ে মোট ১৮ কাঠা সম্পত্তির পরিমাণ।