প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট তাঁকে জামিনের নির্দেশ দিলেও সিবিআইয়ের মামলায় এখনও পর্যন্ত জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। ফলে তাঁর জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এখনও অনিশ্চিত। এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালের আইসিসিইউতে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাঁর চরম শ্বাসকষ্ট হয়েছে। মাল্টি অর্গান ফেলিওরের ইঙ্গিত। – আরও পড়ুন – জন বার্লার খবর
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা….https://t.co/dDYuUlmFrw
Latest Newsরিঙ্কুর ইনিংসে জয়, স্ত্রী প্রিয়ার কণ্ঠে আবেগ—‘এই লড়াই বাবার জন্য’“দলে বেশি মাথা…”—হারার পর বিস্ফোরক পন্থ, LSG ড্রেসিংরুমে অশান্তির গন্ধ?— Najarbandi – নজরবন্দি (@NajarbandiLive) January 23, 2025
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ২০ জানুয়ারি পার্থকে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে বৃহস্পতিবার থেকে তাঁর কিডনি এবং ফুসফুসের সমস্যাও বেড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পার্থের শরীরে ক্রিয়েটিনিন, পটাশিয়াম এবং সোডিয়ামের মাত্রায় ওঠানামা দেখা গিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা আইসিসিইউতে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।


নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গত আড়াই বছর ধরে জেলে আছেন। ২০২২ সালের ২২ জুলাই কেন্দ্রীয় সংস্থা ইডি তাঁকে গ্রেফতার করে। পরে সিবিআইয়ের হাতেও গ্রেফতার হন তিনি। জেলে থাকার সময় একাধিকবার অসুস্থ হয়েছেন প্রাক্তন মন্ত্রী। এর আগে তাঁকে ভুবনেশ্বরের এমসেও নিয়ে যাওয়া হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পার্থের শরীরে বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে। তাঁর স্থূল শরীরের জন্য সমস্যা আরও বাড়ছে। জেলবন্দি থাকার সময় থেকেই তিনি পায়ের সমস্যায় ভুগছেন। দিন কয়েক আগে জেলের মধ্যেই ‘প্যানিক অ্যাটাক’-এর শিকার হন তিনি। এর পর তাঁকে এসএসকেএমে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে ক্রমশ স্বাস্থ্যের অবনতি হচ্ছে প্রাক্তন মন্ত্রীর।









