প্রাক্তন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুভাষিনী চা বাগানের সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে জন বার্লার উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তৃণমূলে নাম লেখাবেন উত্তরবঙ্গের এই নেতা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট না দেওয়ার পর থেকেই জন বার্লার সঙ্গে বিজেপির দূরত্ব বাড়তে থাকে।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা, আগেই বলেছিল নজরবন্দি (নেতাজির জন্মদিনে তৃণমূলে যোগ দিচ্ছেন জন বার্লা, ডুয়ার্সের উন্নয়ন তাঁর লক্ষ্য!)
২৩ জানুয়ারি, আলিপুরদুয়ারের কালচিনিতে সুভাষিণী চা বাগানের ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন জন বার্লা। জন বার্লার বক্তব্য, “দেখুন কী হয়! আমার অনেক ইস্যু আছে। দাবি আছে। ডুয়ার্সের উন্নয়নের দাবি। আর আমি একা নই। আমার সঙ্গে অনেকেই আছেন।”



২০১৯ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিজেপির সাংসদ এবং পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হন জন বার্লা। তবে, ২০২৪ সালে তাঁকে টিকিট না দেওয়ার পর থেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। আলিপুরদুয়ার লোকসভা আসনে বিজেপি মনোজ টিগ্গাকে প্রার্থী করার পর জন বার্লার অসন্তোষ প্রকাশ্যে আসে।
জন বার্লার দাবিগুলি কী কী?
জন বার্লা বিশেষ করে ডুয়ার্স অঞ্চলের উন্নয়ন এবং হাসিমারা এয়ারপোর্ট নিয়ে উদ্বিগ্ন। তিনি বারবার এই ইস্যুগুলি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থেকে তিনি জানান, তাঁর সঙ্গে বহু মানুষ রয়েছেন যারা উন্নয়নের দাবি নিয়ে তাঁর পাশে রয়েছেন।







